ডেস্ক, রাজনীতি ডটকম

গত বছরের ডিসেম্বরে হয়েছিল গ্রুপ পর্বের লড়াই। আট গ্রুপের সেরা দুটি দল ওঠে শেষ ষোলোতে। এর পর হয়েছে শেষ ষোলোর ড্র। দুই মাস পর আজ থেকে শুরু উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের লড়াই।
প্রথম দিনেই মাঠে নামছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। কোপেনহেগেনে অতিথি হয়ে খেলবে পেপ গার্দিওলার দল। চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি শিরোপাজয়ী দল রিয়াল মাদ্রিদ খেলবে জার্মান ক্লাব লাইপজিগের মাঠে। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।
প্রথম লেগে ফেভারিট ম্যানসিটিই। পুরো ফিট হওয়া আর্লিং হালান্ড এবং কেভিন ডি ব্রুইনাকে নকআউট পর্বে পাচ্ছে ইংলিশ ক্লাবটি। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ১০ ম্যাচ জেতা গার্দিওলার দলের লক্ষ্য দ্বিতীয়বারের মতো ট্রেবল জেতা।
গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ এবং এফ এ কাপের শিরোপা জেতা ম্যানসিটি এবারও আছে দারুণ ছন্দে। প্রিমিয়ার লিগে শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ২ পয়েন্ট পিছিয়ে বর্তমান চ্যাম্পিয়নরা। এখন অবশ্য চ্যাম্পিয়ন্স লিগে কোপেনহেগেনের বিপক্ষে ম্যাচ নিয়েই ভাবছেন সিটি কোচ গার্দিওলা।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা দ্রুত
১৬ ঘণ্টা আগে
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত স্তাভরস লামব্রিনিদিস এবং জি৭৭ ও চীনের চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরের মধ্যে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।
১৭ ঘণ্টা আগে
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এ লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে।
২০ ঘণ্টা আগে
এর ফলে উপসচিব থেকে সচিব পদমর্যাদার কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের খরচ আগের মতো ৫০ হাজার টাকাই থাকছে। বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও সশস্ত্র বাহিনীর প্রাধিকারভুক্ত কর্মকর্তারাও গাড়ি রক্ষণাবেক্ষণের এ খরচ পেয়ে থাকেন। তাদের জন্যও এ খরচ কমানোর উদ্যোগ নিয়েও তা থেক
২০ ঘণ্টা আগে