এবার সাকিবের দুর্নীতি তদন্তের আবেদন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সাকিব আল হাসান। ফাইল ছবি

হত্যা মামলার আসামীর পর এবার সাকিব আল হাসানের বিরুদ্ধে আয়কর হিসাব, দুর্নীতির অভিযোগ তদন্ত ও মামলার জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করা হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) দুদকের কাছে এই আবেদন করেন ব্যরিস্টার মিহানুর রহমান নাওমী।

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বরাবর করা আবেদনে বলা হয়েছে, ‌সাবেক সংসদ সদস্য দুর্নীতিবাজ সাকিব আল হাসান এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠান কর্তৃক অপরাধ লব্ধ আয় এবং উহার স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তর মাধ্যমে মানিলন্ডারিং অপরাধ সংগঠন তৎসহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন সংক্রান্ত দুর্নীতি ও মানিলন্ডারিং অপরাধের তদন্ত, অনুসন্ধান ও মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রার্থনা।

আবেদনপত্রে বিভিন্ন সময় গণমাধ্যমে আসা সাকিবের বিরুদ্ধে অভিযোগগুলোর তদন্তের অনুরোধ জানানো হয়েছে। এই তালিকায় আছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ছয় প্রতিষ্ঠানের শেয়ার কারসাজির ও অর্থ আত্মসাত, নিষিদ্ধ জুয়ার ব্যবসা ও জুয়া প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততা, স্বর্ণ চোরাচালানিতে সম্পৃক্ততা, ক্রিকেট খেলায় দুর্নীতি ও নির্বাচনী হলফনামায় ব্যবসা, সম্পদের তথ্য ও আয়ের উৎস গোপনসহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের বিস্তারিত উল্লেখ করিয়া অভিযোগ দায়ের করা হয়েছে।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীতে গার্মেন্টস কর্মী রুবেল হত্যায় দায়েরকৃত মামলায় সাকিবের নাম জড়ায়। সাকিব ছাড়াও সেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৫৬জনকে আসামী করা হয়েছে।

উল্লেখ্য, রাওয়ালপিন্ডি টেস্ট চলাকালে হত্যা মামলার আসামী হয়েও দারুণ পারফর্ম করেছিলেন সাকিব আল হাসান। এই ম্যাচেই রেকর্ডের খাতায় নিজের নাম লিখিয়েছেন আরো একবার। তবে আওয়ামী লীগ সর্বশেষ নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় হয়েছেন হত্যা মামলার আসামী। আগামী শুক্রবার (৩০ আগস্ট) পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলা নিয়েও বেশ শঙ্কায় ছিল সাকিবভক্তরা। তবে বিসিবি থেকে সহায়তা পাওয়ায় হয়তো মুশফিক-শান্তদের সঙ্গে সাকিবকেও দেখা যাবে মাঠে। কিন্তু কতটুকু চাপ মোকাবিলা করে খেলায় মনোযোগী হতে পারে তা নিয়েই যত আশঙ্কা।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রী

তিনি বলেন, বিদেশি বিনিয়োগ, সরাসরি বিনিয়োগ, ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ এবং ফান্ড ম্যানেজারদের বিনিয়োগ- সবই বাংলাদেশে আসছে। বাজেট প্রথমত বাংলাদেশের জন্য। বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলের যে সম্ভাবনা আছে, সেটিকে মাথায় রেখে বাজেট করা হয়েছে এবং সেই সম্ভাবনাগুলো কীভাবে কাজে লাগানো যায়, সেটিকে গুরুত্ব দেওয়া হ

৯ ঘণ্টা আগে

জুলাইয়ের আত্মত্যাগের মর্যাদা রক্ষা ও ন্যায়বিচারের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

তারেক রহমান বলেন, “যে কারণে এত মানুষ জীবন দিয়েছে, সেই জুলাইয়ের আত্মত্যাগকে সর্বোচ্চ মূল্যায়ন করবে সরকার। আইন অনুযায়ী, অন্যায়কারী এবং হত্যাকারীদের বিচার করা হবে। বিচারের নামে যেন কারও প্রতি অবিচার না হয়, সেদিকে সতর্ক থাকতে হবে”

১১ ঘণ্টা আগে

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

তিনি বলেন, ‘জগতের সব ধরনের বৈচিত্র্য, ভিন্নমত ও আদর্শের অবাধ আদান-প্রদান এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই কেবল শান্তিপূর্ণ সহাবস্থান সম্ভব; আর সেজন্য প্রয়োজন মুক্ত ও দায়িত্বশীল বুদ্ধিচর্চা।’

১১ ঘণ্টা আগে

অভিনেত্রী শাওন, মাহিসহ ৩ নারীর বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

শুক্রবার সকালে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’-এর কেন্দ্রীয় সদস্য সচিব আ ন ম আয়াস, কেন্দ্রীয় সংগঠক তুহিন ফরাজী এবং কেন্দ্রীয় মুখ্য সংগঠক মুহাম্মদ শাহ্ আলম বাদশা এ অভিযোগ দায়ের করেন।

১২ ঘণ্টা আগে