রামপালে নৌপুলিশ ট্রেনিং একাডেমির ভবন উদ্বোধন

বার্তাকক্ষ, রাজনীতি ডট কম
আপডেট : ২৭ জুন ২০২৪, ০১: ৩২
নৌপুলিশ ট্রেনিং একাডেমির ভবন উদ্বোধন অনুষ্ঠানে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও নৌপুলিশের প্রধান মোহা: আবদুল আলীম মাহমুদসহ কর্মকর্তাবৃন্দ। ছবি: বাগেরহাট প্রতিনিধি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকে। নৌপুলিশ নদীর নিরাপত্তা বজায় রাখতে কাজ করে যাচ্ছে। তাদের প্রশিক্ষনের জন্য জন্য বাগেরহাটের রামপালে নৌপুলিশের ট্রেনিং একাডেমির একাডেমিক ভবন এবং ফায়ারিং অবজারভেশন ভবন করা হয়েছে, যা এই অঞ্চলের জন্য মাইলফলক।

বুধবার (২৬ জুন) বিকেলে বাগেরহাটের রামপাল এলাকায় নৌপুলিশের ট্রেনিং একাডেমিক ভবন এবং ফায়ারিং অবজারভেশন ভবনের উদ্বোধন অনুষ্ঠান আইজিপি এ কথা বলেন।

নৌপুলিশের প্রধান ও অতিরিক্ত আইজিপি মোহা: আবদুল আলীম মাহমুদ এসময় বক্তৃতা করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, এই ট্রেনিং একাডেমির স্থানটি অনেক সুন্দর। পরবর্তিতে সম্ভাব্যতা যাচাই করে এখানে পুলিশ বিভাগের জন্য ট্রেনিং একাডেমি করার পরিকল্পনা রয়েছে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইজিপি আরো বলেন, পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাথে সাংবাদিক নেতাদের বৈঠক হয়েছে। আশা করি বিষয়টি আলোচনার মধ্য দিয়ে নিরসন হবে, সকল প্রকার ভুল বোঝাবুঝির অবসান ঘটবে।

উদ্বোধনী অনুষ্ঠানে কেএমপি কমিশনার মোঃ মোজাম্মেল হক, খুলনা রেঞ্জের ডিআইজি মইনুলহক, বাগেরহাটের জেলা প্রশাসক মোহা: খালিদ হোসেন, নৌপুলিশের খুলনা অঞ্চলের পুলিশ সুপার মো: শরীফুর রহমান, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি তালুকদার আব্দুল বাকী, সাধারন সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমসসহ খুলনা রেঞ্জ, নৌপুলিশ খুলনা অঞ্চল, বাগেরহাট জেলা পুলিশ এবং পুলিশ হেডকোয়ার্টার্সের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পুলিশ প্রধান আবদুল্লাহ আল-মামুন বলেন, "আমরা দায়িত্ব পালনের মধ্য দিয়ে দেশের মানুষের আস্থা ও ভালবাসা অর্জন করব, মানুষকে সেবা দিয়ে গর্বিত হব। প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের জনবল বৃদ্ধি করেছেন, দেশে-বিদেশে পুলিশ সদস্যদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন, লজিস্টিকস বাড়িয়েছেন। ফলে পুলিশ বাহিনীর সক্ষমতা বেড়েছে।"

এর আগে আইজিপি স্পিডবোটে নৌপুলিশ ট্রেনিং একাডেমির জন্য নির্মিত বিভিন্ন অবস্টাকল, প্যারেড গ্রাউন্ড এবং খেলার মাঠ ঘুরে দেখেন। পরে তিনি রামপালে নৌপুলিশ ট্রেনিং একাডেমির লেকে মাছের পোনা অবমুক্ত এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

নৌপুলিশের প্রধান ও অতিরিক্ত আইজিপি মোহা: আবদুল আলীম মাহমুদ সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন, পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

১৪ ঘণ্টা আগে

নিবন্ধিত নিউজ পোর্টালে সরকারি বিজ্ঞাপন দিতে তথ্যমন্ত্রীকে অনুরোধ সম্পাদকদের

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলোতে সরকারি বিজ্ঞাপন দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে অনুরোধ জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় অনলাইন সংবাদমাধ্যমের সম্পাদক ও প্রকাশকরা। এ সময় মন্ত্রী বলেন, বিদ্যমান আইনি কাঠামো ও মতপ্রকাশের স্বাধীনতা বজায় রেখেই অনলাইন স

১৪ ঘণ্টা আগে

উগ্রবাদী সন্দেহে গ্রেপ্তার ২ আসামির ফের ৩ দিনের রিমান্ড

রিমান্ডে পাঠানো দুই আসামি হলেন শাহ আমানত সাবির ও হোসাইন তানিম। কারাগারে পাঠানো চারজন হলেন জুনায়েদ, আতাউল্লাহ শাহ, আবিদুর রহমান ও বায়েজিদ।

১৫ ঘণ্টা আগে

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক আরেক মামলায় গ্রেপ্তার

জুলাই আন্দোলনের সময় হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার ভার্চ্যুয়াল শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন

১৬ ঘণ্টা আগে