তাপপ্রবাহ কমতে পারে বৃহস্পতিবার থেকে

প্রতিবেদক, রাজনীতি ডটকম

আজ দেশের দুটি জেলায় বয়ে যাচ্ছে অতি তীব্র তাপপ্রবাহ। খুলনা বিভাগের বেশ কিছু জায়গাসহ পাঁচটি জেলার ওপর দিয়ে চলছে তীব্র তাপপ্রবাহ ।

আরও কয়েক দিন এমন তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় আজ সোমবার থেকে আগামী তিন দিন বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২ মে) থেকে দেশের অন্যান্য জায়গায়ও বৃষ্টি শুরু হতে পারে। বৃষ্টি চলবে পারে শুক্র-শনিবারও। এর ফলে কমবে তাপমাত্রা।

আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানিয়েছেন, দেশের উত্তর-পূর্বাঞ্চলের ময়মনসিংহ, সিলেট, নরসিংদী ও গাজীপুরে এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম, ব্রাক্ষণবাড়িয়া, খাগড়াছড়ি, হাতিয়া, সন্দ্বীপসহ অন্যান্য জায়গায় বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার থেকে। এ সময় ঢাকায়ও বৃষ্টি নামতে পারে।

বৃষ্টির পূর্বাভাস: আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় আজ সোমবার অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। মঙ্গলবার সিলেট বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে শিলাবৃষ্টি। বুধবারও চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি হতে পারে।

তাপপ্রবাহ: আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে- যশোর ও রাজশাহী জেলার ওপর দিয়ে আজ সোমবার অতি তীব্র তাপপ্রবাহ এবং টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, নওগাঁ, পাবনা ও নীলফামারী জেলাসহ খুলনা বিভাগের অবশিষ্ট অংশের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বান্দরবান জেলাসহ ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগের অবশিষ্ট অংশ এবং বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

দিন-রাতের তাপমাত্রা: সোমবার ও মঙ্গলবার সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর বুধবার সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বাতাসে বেশি জলীয় বাম্পের কারণে অস্বস্তিভাব থাকতে পারে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঢাকায় ২৪ ঘণ্টায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে শনিবার দিবাগত রাত ১২টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত মাত্র ছয় ঘণ্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা চলতি মাসে ঢাকায় ছয় ঘণ্টার হিসাবে সর্বোচ্চ।

২ ঘণ্টা আগে

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে স্পিকারের শোক

আজ ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। মৃত্যুকালে এই বর্ষীয়ান রাজনীতিকের বয়স হয়েছিল ৯৫ বছর। হাসপাতাল সূত্র জানিয়েছে, বার্ধক্যজনিত নানা জটিলতা ও বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণে তিনি বেশ কিছু দ

২ ঘণ্টা আগে

জমির উদ্দিন সরকারের প্রয়াণে সুপ্রিম কোর্টে আধা বেলা ছুটি ঘোষণা

বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বহু বছর ধরে দলটির স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। দীর্ঘ ও গৌরবময় রাজনৈতিক জীবনে তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া অত্যন্ত দক্ষতার সাথে সরকারের শিক্ষা, আইন, বিচার ও সংসদীয় বিষয়ক মন্ত্রণালয়সহ বেশ কয়েকটি গুর

৩ ঘণ্টা আগে

দেশের আরও ১০ জেলায় বন্যার শঙ্কা

আবহাওয়া ও নদ-নদীর পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পূর্বাঞ্চলীয় নদ-নদীর অববাহিকাভুক্ত সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ জেলা এবং উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর নিম্নাঞ্চলের জেলাগুলো নতুন করে স্বল্পমেয়াদী বন্যায় আক্রান্ত হতে পারে।

৪ ঘণ্টা আগে