প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লার নাঙ্গলকোটে রেল দুর্ঘটনার ১৫ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক হয়েছে। ঢাকা-চট্টগ্রামসহ চট্টগ্রামের সঙ্গে যুক্ত সকল রুটেই সকাল থেকে ট্রেন চলছে।
সোমবার (১৮ মার্চ) সকালে বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, ভোর ৫টা ৪০ মিনিটে কক্সবাজার এক্সপ্রেস ট্রেন ছেড়ে যায়। এরপর অন্য ট্রেনগুলোও নিয়ম মেনেই ছাড়ছে।
সাইফুল ইসলাম বলেন, রাত ২টা ৫৫ মিনিটে উদ্ধার কাজ শেষ হয়েছে। আমরা দীর্ঘ একটি উদ্ধার অভিযানের পর ডাউন লাইনটি ক্লিয়ার করেছি। ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। চট্টগ্রামে আটকা পড়া সব ট্রেন পর পর ছেড়ে আসছে।
তিনি জানান, প্রায় ১৫টির মতো যাত্রীবাহী ট্রেনসহ কয়েকটি মালবাহী ট্রেন আটকা পড়েছিল। দুর্ঘটনার পর অনেক ট্রেনের শিডিউল বাতিল হয়েছিল। এখনও অল্প কিছু কাজ বাকি আছে।
গতকাল রোববার বেলা ২টার দিকে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় রেললাইন বেঁকে চট্টগ্রাম থেকে আসা জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়। নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেলস্টেশনের কাছে তেজেরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার কারণ জানতে এরইমধ্যে রেলওয়ের পূর্বাঞ্চলীয় বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিছুর রহমানকে প্রধান করে ৫ সদস্যদের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া এ দুর্ঘটনায় আহত পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

পদত্যাগের আলটিমেটাম দিয়ে রাহাত বলে, ‘আজ রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তা না হলে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে লংমার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করব।’
৯ ঘণ্টা আগে
সচিবালয় অভিমুখে ‘লংমার্চ’ নিয়ে আসা আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে পুলিশের বাধার মুখে পড়েছিলেন। সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করে তারা থেকে সরে গেছেন। পরে সচিবালয় থেকে শিক্ষা ভবন পর্যন্ত উভয়মুখী সড়ক খুলে দেওয়া হয়েছে।
১০ ঘণ্টা আগে
মন্ত্রী জানান, মোট ১ হাজার ৩৩৪টি দুর্ঘটনার মধ্যে পূর্বাঞ্চলে ঘটেছে ১ হাজার ৫১টি, আর পশ্চিমাঞ্চলে ২৮৩টি। তাঁর ভাষ্য, রেললাইনের ত্রুটির পাশাপাশি চাকার শার্প ফ্লেঞ্জ, গেজের অসামঞ্জস্য এবং প্রাকৃতিক কারণে লাইন বেঁকে যাওয়া বা দেবে যাওয়ার মতো কারণেও ট্রেন লাইনচ্যুত হতে পারে।
১১ ঘণ্টা আগে
দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী নুরেমবার্গ ট্রাইব্যুনালের উদাহরণ টেনে তিনি বলেন, নাৎসি বাহিনী ও গেস্টাপোর মতো রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে গণহত্যার অভিযোগ থেকে আওয়ামী লীগও দায়মুক্তি পেতে পারে না।
১২ ঘণ্টা আগে