প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর মহাখালী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। অভিযানে ৫ লাখ টাকা জরিমানার করেছে সংস্থাটি। এ ছাড়াও নকশার ব্যতয় করায় ব্যতয়কৃত অংশ অপসারণে ভবন মালিকদের সতর্ক করা হয়েছে।
রবিবার (৭ জুলাই) বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।
তিনি বলেন, ‘নকশা দেয়া হয় সঠিকভাবে ভবন নির্মাণের জন্য। কিন্তু ভবন মালিকরা অনুমোতি নিয়ে নকশা না মেনে ভবন নির্মাণ করে ফেলে। এতে ভবনের ঝুঁকির পাশাপাশি নগরকে বসবাসের অযোগ্য করে তোলে। আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ মহাখালীতে ৫টি ভবনে যাওয়া হয়। ভবনগুলোতে নকশার ব্যতয় করায় ৫ লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে ব্যতয়কৃত অংশের আংশিক অপসারণ করে বাকি অংশগুলো অপসারণের জন্য সময় দেয়া হয়েছে।’
অভিযানে উপস্থিত ছিলেন জোন-৪/১-এর অথরাইজড অফিসার মো. ইমরুল হাসান, জোন-৪/১ সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, সকল ইমারত পরিদর্শক ও অন্যান্য কর্মকর্তারা।
ইমরুল হাসান বলেন, ‘মহাখালী ওয়্যারলেসগেট এলাকায় তিনটি ভবনকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ৫ ভবনে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করে ভবন মালিক ভবনের ব্যত্যয়কৃত অংশ অপসারণ ব্যতিরেকে কোন প্রকার নির্মাণ কাজ করবেন না মর্মে ৩০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা প্রদান করেন।’
তিনি আরো বলেন, ‘আমরা অভিযানের আগে নকশা অথবা অন্য কোনো বিষয়ে অনিয়ম করা ভবনগুলোকে নিয়ম অনুযায়ী চিঠি দেই। যখন তারা নিজেরা কোনো ব্যবস্থা নেয় না তখন আমাদের ব্যবস্থা নিতে হয়। রাজউকের এই অভিযানগুলো রাজধানীকে পরিবেশযোগ্য করে তোলার পাশাপাশি মানুষের সচেতনতা বৃদ্ধির জন্য।’

একই সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দামও কমানো হয়েছে। প্রতি লিটারের মূল্য ০ দশমিক ৯৮০৮ মার্কিন ডলার থেকে কমিয়ে ০ দশমিক ৮৫৫৬ ডলার নির্ধারণ করা হয়েছে।
১০ ঘণ্টা আগে
জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, ২০২৫ সাল পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী সরকারি অফিসগুলোতে অনুমোদিত পদের সংখ্যা ১৯ লাখ ৮৬ হাজার ২৭২টি। এর মধ্যে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ বর্তমানে শূন্য রয়েছে।
১১ ঘণ্টা আগে
আইনমন্ত্রীর দেওয়া হিসাব অনুযায়ী, গত এক বছরে উচ্চ আদালত ও অধস্তন আদালত মিলিয়ে নিষ্পত্তি হয়েছে ৩ লাখ ৩৮ হাজার ৩৯৩টি মামলা। এর মধ্যে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে নিষ্পত্তি হয়েছে ৬৩ হাজার ৩০৯টি এবং অধস্তন আদালতে নিষ্পত্তি হয়েছে আরও ২ লাখ ৭৫ হাজার ৮৪টি মামলা।
১১ ঘণ্টা আগে
লিবিয়ার দুটি ডিটেনশন সেন্টারে বন্দি থাকা ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৫টা ১৫ মিনিটে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৩ ঘণ্টা আগে