প্রতিবেদক, রাজনীতি ডটকম

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনতে আদালত এখনও পর্যন্ত কোনো চিঠি দেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল ইসলাম।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
রফিকুল ইসলাম বলেন, ‘দিল্লি থেকে শেখ হাসিনাকে ফেরত আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে এখনও কোনো চিঠি দেয়নি আদালত।’
গত ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র গণ আন্দোলনের মুখে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
এরপর থেকে তিনি ভারতেই অবস্থান করছেন বলে জানা গেছে। ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনার নামে সারা দেশে অসংখ্য হত্যা মামলা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও তার নামে একাধিক গুম ও খুনের মামলার আবেদন করা হয়েছে।
ভারতের পররাষ্ট্র সচিবের আসন্ন সফরে শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে আলোচনা হবে কিনা তাও এখনও ঠিক হয়নি বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল ইসলাম।
তিনি বলেন, ‘দুই দেশের পররাষ্ট্র সচিব বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনা প্রসঙ্গ আসবে কি না তা এখনও নির্ধারিত নয়। কারণ সংশ্লিষ্টরা এ বিষয়ে পদক্ষেপ নিতে এখনও পররাষ্ট্র মন্ত্রণালয়কে কিছু বলেনি।’
আগামী ৯ ডিসেম্বর ঢাকায় বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানান মুখপাত্র।
একই দিন ঢাকায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭ টি দেশের রাষ্ট্রদূত (২০ জন অনাবাসী রাষ্ট্রদূতসহ) এবং ইইউ রাষ্ট্রদূতসহ মোট ২৮ জন সমবেতভাবে বৈঠক করবেন বলে জানিয়েছেন তিনি।

নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮-এর সংশ্লিষ্ট বিধি সংশোধন করে এ প্রতীক তালিকা চূড়ান্ত করেছে ইসি। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সচিবালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে, যা বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়েছে।
১৮ ঘণ্টা আগে
দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার পাশাপাশি পর্যটনশিল্পে ব্যবসার সুযোগ বাড়ানোর লক্ষ্যেই এবারের মেলার আয়োজন করা হয়েছে। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেলার আয়োজন ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন তথ্য জানান এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল।
২০ ঘণ্টা আগে
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, আগামী বছরের ৬ জুন এইচএসসি পরীক্ষা শুরুর আগেই ইউপি নির্বাচন শেষ করার বিষয়ে বৈঠকে অংশ নেওয়া সবাই একমত হয়েছেন। তবে ভোট শুরুর দিনক্ষণ এখনো ঠিক হয়নি।
২১ ঘণ্টা আগে
কার্ডের সদস্যরা প্রতি ১০০ টাকা বা ১ মার্কিন ডলার খরচের বিপরীতে ৩টি ‘মেম্বারশিপ রিওয়ার্ডস পয়েন্ট’ অর্জন করতে পারবেন। এসব পয়েন্ট ব্যবহার করে গিফট ভাউচার সংগ্রহ, বার্ষিক ফি মওকুফ বা পয়েন্ট দিয়ে কেনাকাটার সুবিধা পাওয়া যাবে।
১ দিন আগে