সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন পর্তুগিজ ফুটবলার দিয়োগো

ডেস্ক, রাজনীতি ডটকম

লিভারপুল ও পর্তুগাল জাতীয় দলের তারকা ফুটবলার দিয়োগো জোতা একটি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২৮ বছর। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা বিষয়টি নিশ্চিত করেছে। এই দুর্ঘটনায় জোতার ভাই আন্দ্রে সিলভাও মারা গেছেন।

মার্কার সংবাদ অনুযায়ী জোতা এবং তার ভাই আন্দ্রে স্পেনের জামোরা প্রদেশে দুর্ঘটনার শিকার হন। তাদের গাড়িটি রাস্তা থেকে ছিটকে পরলে আগুন ধরে যায়। এতে ভাইসহ জোতা মারা যান। জোতার ভাইও একজন পেশাদার ফুটবলার।

দমকল বাহিনীর বরাতে স্পেনের রাষ্ট্রীয় টেলিভিশনও জোতার মৃত্যুর খবর নিশ্চিত করেছে বলে জানিয়েছে রয়টার্স।

মাত্র দুই সপ্তাহ আগেই শৈশবের প্রেমিকা রুতে কারদোসোকে বিয়ে করেন জোতা। এই দম্পতির রয়েছে তিন সন্তান। গত ২২ জুন পোর্তোয় বিয়ের ছবি তোলেন, যা তিনি ২৮ জুন সামাজিক মাধ্যমে শেয়ার করেন। এরপর নিয়মিতই নিজেদের ছবি শেয়ার করছিলেন জোতা, কিন্তু এর মাঝেই এসে পৌঁছায় এই হৃদয়বিদারক সংবাদ।

দিয়োগো জোতার পেশাদার ক্যারিয়ার শুরু হয় ২০১৪ সালে পর্তুগালের ক্লাব পাকোস দে ফেরেইরার হয়ে। ২০১৬ সালে যোগ দেন স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদে, যদিও তাদের হয়ে কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি। এরপর ধারে খেলেছেন পোর্তো ও উলভারহ্যাম্পটনে। ২০১৮ সালে চুক্তিভিত্তিক উলভারহ্যাম্পটনে যোগ দিয়ে দুই মৌসুম খেলেন এবং ২০১৭–১৮ মৌসুমে ক্লাবটির হয়ে জিতেছেন লিগ কাপ।

পরে লিভারপুলে যোগ দিয়ে নিজের ক্যারিয়ারে আরও সাফল্য যোগ করেন। লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ ও ২০২১–২২ মৌসুমে এফএ কাপ জিতেছেন। জাতীয় দলের হয়ে জিতেছেন দুটি নেশনস লিগ শিরোপা- একটি ২০১৯ সালের জুনে, আরেকটি এ বছরের জুনে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জেনারেল ওসমানীর জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তিসহ জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি

নোটিশে মনিরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হতাশ ও লজ্জিত হয়েছেন। তার দাবি, প্রবীণ কিছু মানুষ ছিলেন অনুষ্ঠানের বক্তা ও শ্রোতা, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের বেশি।

১১ ঘণ্টা আগে

ডাকাতি-খুনে সাজাপ্রাপ্ত, আত্মসমর্পণ করে কারাগারে ১০৪ বছরের বৃদ্ধ

নুর মোহাম্মদ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক হন। মামলার রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন। দুই যুগ পর সেই মামলায় ১০ বছরের সাজা ভোগ করতে ১০৪ বছর বয়সে কারাগারে গেলেন তিনি।

১২ ঘণ্টা আগে

বাগবিতণ্ডার জেরে প্রধান বিচারপতির এজলাস ত্যাগ, যা বলছেন অ্যাটর্নি জেনারেল

তথ্য গোপন ও আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগে এক আইনজীবী ও মামলার আবেদনকারীকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করাকে কেন্দ্র করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগবিতণ্ডা প্রসঙ্গে মুখ খুলেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ম

১৩ ঘণ্টা আগে

সরকার বাঁধনকে কনস্যুলার সহায়তা দিচ্ছে: হুমায়ুন কবির

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। তিনি বলেন, বাঁধন আনুষ্ঠানিক অভিযোগ করার পর বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালোভাবে তুলে ধরা হবে।

১৪ ঘণ্টা আগে
Advertisement