ফরেন সার্ভিস একাডেমীতে দিনব্যাপী ঈদ চ্যারিটি বাজার অনুষ্ঠিত

কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম

ফরেন অফিস স্পাউসেস এসোসিয়েশনের (ফোসা) উদ্যোগে ফরেন সার্ভিস একাডেমিতে দিনব্যাপী ‘ঈদ চ্যারিটি বাজার ২০২৪’ অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন ফোসা’র প্রধান পৃষ্ঠপোষক নুরান ফাতেমা। বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, মন্ত্রিপরিষদ সচিবের সহধর্মিণী দীনা হক, ফোসার সভাপতি ফাহমিদা জাবীন এবং ফরেন সার্ভিস একাডেমীর রেক্টর মাশ্‌ফী বিন্তে শাম্‌স্।

পরে প্রধান অতিথি বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় ৩৫টি স্টলে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী হস্ত ও কারু পণ্যসহ দেশীয় বিভিন্ন পণ্য সামগ্রী প্রদর্শনী ও বিক্রয় করা হয়। শনিবার সকাল ১০টা হতে রাত ৯টা পর্যন্ত মেলা চলে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরাসহ সর্বসাধারণ এই উন্মুক্ত মেলায় কেনাকাটা করেন।

উল্লেখ্য, ফোসা বছরজুড়ে বিভিন্ন উপলক্ষে নিয়মিত চ্যারিটি বাজার আয়োজন করে থাকে। মেলা হতে প্রাপ্ত অর্থ দিয়ে ফোসা বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম বাস্তবায়ন করে।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে বৃহস্পতিবার ফের লংমার্চ ঘোষণা শিক্ষার্থীদের

পদত্যাগের আলটিমেটাম দিয়ে রাহাত বলে, ‘আজ রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তা না হলে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে লংমার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করব।’

৯ ঘণ্টা আগে

দেড় ঘণ্টা অবস্থানের পর শিক্ষা ভবনের সামনে থেকে সরলেন শিক্ষার্থীরা

সচিবালয় অভিমুখে ‘লংমার্চ’ নিয়ে আসা আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে পুলিশের বাধার মুখে পড়েছিলেন। সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করে তারা থেকে সরে গেছেন। পরে সচিবালয় থেকে শিক্ষা ভবন পর্যন্ত উভয়মুখী সড়ক খুলে দেওয়া হয়েছে।

১১ ঘণ্টা আগে

১৫ বছরে রেলে ১৩৩৪ দুর্ঘটনা, বেশির ভাগই পূর্বাঞ্চলে: রেলপথমন্ত্রী

মন্ত্রী জানান, মোট ১ হাজার ৩৩৪টি দুর্ঘটনার মধ্যে পূর্বাঞ্চলে ঘটেছে ১ হাজার ৫১টি, আর পশ্চিমাঞ্চলে ২৮৩টি। তাঁর ভাষ্য, রেললাইনের ত্রুটির পাশাপাশি চাকার শার্প ফ্লেঞ্জ, গেজের অসামঞ্জস্য এবং প্রাকৃতিক কারণে লাইন বেঁকে যাওয়া বা দেবে যাওয়ার মতো কারণেও ট্রেন লাইনচ্যুত হতে পারে।

১১ ঘণ্টা আগে

আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতেই নির্ধারিত হওয়া উচিত: স্বরাষ্ট্রমন্ত্রী

দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী নুরেমবার্গ ট্রাইব্যুনালের উদাহরণ টেনে তিনি বলেন, নাৎসি বাহিনী ও গেস্টাপোর মতো রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে গণহত্যার অভিযোগ থেকে আওয়ামী লীগও দায়মুক্তি পেতে পারে না।

১২ ঘণ্টা আগে