সিলেট-সুনামগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব

সিলেট প্রতিনিধি
ঝড়ের মধ্যেই বৃষ্টির সঙ্গে শিলার আঘাতে কিছু গাড়ি কাচ ও বাড়ির টিনের ক্ষয়ক্ষতি হয়েছে।ছবি : সংগৃহীত

সিলেট ও সুনামগঞ্জে কালবৈশাখীর তাণ্ডবে দুই শতাধিক ঘরবাড়ি, দোকানপাট বিধ্বস্ত হয়েছে। এতে আহত হয়েছেন শতাধিক মানুষ। ঝড়ের মধ্যেই বৃষ্টির সঙ্গে বড় বড় শিলা আঘাতে বেশ কিছু গাড়ি কাচ ও বাড়ির টিনের ক্ষয়ক্ষতি হয়েছে। শিলার আঘাত একজনের মাথা ফেঁটে যাওয়ার খবর পাওয়া গেছে।

রোববার রাত ১০টায় শুরু হয় ঝড়ের তাণ্ডব। এতে সুনামগঞ্জের দুই উপজেলার ২০ গ্রামের দুই শতাধিক বাড়িঘর ও দোকান বিধ্বস্ত হয়। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শান্তিগঞ্জ উপজেলায়। সেখানে গাছপালা ভেঙে পড়ায় অনেক সড়ক বন্ধ রয়েছে। আর খুঁটি ভেঙে পড়া বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ সংযোগ। গোটা এলাকা অন্ধকারে নিমজ্জিত।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ালীউল্লাহ জানান, ঝড়ের সময় একটি গাছ সিএনজি অটোরিকশার উপরে ভেঙে পড়লে তিনজন আহত হন।

সিলেট নগরী ও আশেপাশের উপজেলায় চলা প্রায় ১৫ মিনিটের কালবৈশাখী ঝড়ে বড় বড় শিলের আঘাতে অনেকের বাসাবাড়ি ও গাড়ির কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

‘লংমার্চ’ নিয়ে সায়েন্স ল্যাব থেকে সচিবালয় অভিমুখে শিক্ষার্থীরা

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে সচিবালয়ের দিকে রওনা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তারা বলছেন, পূর্বঘোষণা অনুযায়ী তারা আজ বুধবার ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি পালন করছেন।

১ ঘণ্টা আগে

উত্তরার পর এবার সায়েন্স ল্যাব মোড় অবরোধ শিক্ষার্থীদের

রাজধানীর উত্তরায় সড়ক অবরোধের পর এবার সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। আজ বুধবার বেলা আড়াইটার দিকে তারা সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবস্থান নিলে সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়।

১ ঘণ্টা আগে

উত্তরায় এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ, ‘লংমার্চে’র প্রস্তুতি

বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়া, পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রের ভুল এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে পূর্বঘোষিত ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর উত্তরায় সড়ক অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা।

২ ঘণ্টা আগে

ঢাকার সমস্যার স্থায়ী সমাধানে ‘নগর সরকার’ গঠন প্রয়োজন: মির্জা ফখরুল

তিনি বলেন, ‘ঢাকা শহরের সমস্যার মূল কারণগুলোর একটি হলো নগর ব্যবস্থাপনার সঙ্গে জড়িত বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের অভাব। ঢাকার পুঞ্জীভূত নাগরিক সমস্যাগুলোর স্থায়ী ও কার্যকর সমাধানের জন্য সিটি করপোরেশনগুলোকে একটি পূর্ণাঙ্গ ‘গভর্নমেন্ট’ বা নগর সরকারে রূপান্তর করা প্রয়োজন।’

২ ঘণ্টা আগে