জাতীয় পার্টিকে নিয়ে নির্বাচন মানা হবে না: জুলাই মঞ্চ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাতীয় পার্টিকে সঙ্গে নিয়ে কোনো নির্বাচনে অংশগ্রহণ বা তা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জুলাই মঞ্চের আহ্বায়ক আরিফুল ইসলাম তালুকদার। তিনি বলেন, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলই ছিল জুলাই অভ্যুত্থানের বিরোধী শক্তি। এসব শক্তিকে পরাজিত করেই আমরা আন্দোলন এগিয়ে নিয়েছি।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর শাহবাগে জুলাই মঞ্চ আয়েজিত ‌‌‘বাংলাদেশ সুরক্ষা সমাবেশে’ তিনি এসব কথা বলেন।

সমাবেশে আরিফুল ইসলাম তালুকদার বলেন, ২০২৪ সালে যে রাজনৈতিক শক্তিকে পরাজিত করে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেই শক্তির সহযোগী কোনো দলের সঙ্গে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল একই নির্বাচনে অংশ নিতে পারে না। এমন নজির স্থাপন করা হলে তা হবে নগ্ন বিশ্বাসঘাতকতা।

তিনি অভিযোগ করেন, ষড়যন্ত্রের মাধ্যমে একটি কথিত সেটআপের মাধ্যমে উপদেষ্টা সরকার গঠন করা হয়েছে। জনগণের আন্দোলনকে পাশ কাটিয়ে ক্ষমতা ভাগাভাগির চেষ্টা চলছে। আমরা অনেক সহ্য করেছি, কিন্তু আর সহ্য করবো না।

জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে জুলাই মঞ্চের আহ্বায়ক বলেন, যারা জীবন বাজি রেখে এই আন্দোলনে নেমেছেন, তারা আর কোনো কিছুর পরোয়া করেন না। জাতীয় পার্টিকে সঙ্গে নিয়ে নির্বাচন করে আবার বাংলাদেশকে ভারতের রাজ্যে পরিণত করার স্বপ্ন দেখলে তা জীবিত থাকতে সফল হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

তিনি অভিযোগ করেন, জুলাই আন্দোলনকে কেন্দ্র করে যারা হঠাৎ সেলিব্রেটি ও কোটিপতি হয়ে উঠেছেন, তারাই এখন ক্ষমতা ভাগাভাগির জন্য জাতীয় পার্টিকে নির্বাচনে গ্রহণ করছেন। তিনি দাবি করেন, যদি তাদের মধ্যে প্রকৃত চেতনা থাকতো, তাহলে জাতীয় পার্টির সঙ্গে একই নির্বাচনে যাওয়ার প্রশ্নই উঠতো না। অথচ তারা চেতনার কথা বললেও বাস্তবে কোনো প্রতিবাদ দেখা যাচ্ছে না।

সংগঠনটির অন্য এক সংগঠক বলেন, আমরা এই সমাবেশে দল হিসেবে জাতীয় পার্টির বিচার না হওয়া পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করা, শহীদ ওসমান হাদি হত্যার বিচার এবং গণহত্যার সহযোগী আমলাদের আসন্ন নির্বাচনের আগেই চাকরিচ্যুত করার দাবিতে হাজির হয়েছি। আমাদের দাবি শিগগির মেনে নিতে হবে। নাহলে আমরা আন্দোলন দীর্ঘ করবো।

তিনি বলেন, জুলাই বিপ্লবকে কেন্দ্র করে আজ সারা দেশে বিতর্ক তৈরি করা হয়েছে। একসময় যে আন্দোলন জনগণের আশা ছিল, সেটাকেই এখন প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, সেই বাংলাদেশ আজ হুমকির মুখে পড়েছে।

সমাবেশ শেষে সংগঠনটির নেতাকর্মীরা মিছিল বের করেন। এসময় তারা ‘ব্যান করো ব্যান করো, জাতীয় পার্টি ব্যান করো’, ‘জাতীয় পার্টির চামড়া, তুলে নেব আমরা’ সহ নানান স্লোগান দেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বিরোধীদলীয় নেতার চিঠি প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আজ বুধবার এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকারী ড. মোহাম্মদ মাহমুদুল হাসান গত ২২ ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রীর কাছে বিরোধীদলীয় নেতার পক্ষে ইলেকট্রনিক পদ্ধতিতে একটি চিঠি পাঠান।

২ ঘণ্টা আগে

রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চাইল বাংলাদেশ

বৈঠকে আন্তর্জাতিক জ্বালানি বাজারের বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। আমীর খসরু বলেন, বিশ্ববাজারে তেল ও গ্যাসের সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

৪ ঘণ্টা আগে

ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের আহ্বান প্রধানমন্ত্রীর

ডেঙ্গু অথবা চিকুনগুনিয়ায় আক্রান্ত হওয়া থেকে জনগণকে রক্ষা করতে আগামী ১৪ মার্চ থেকে সারা দেশে শুরু হচ্ছে পরিচ্ছন্নতা কর্মসূচি৷ ডেঙ্গু-চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে বুধবার (১১ মার্চ) দেশবাসীর উদ্দেশে একটি বিশেষ ভিডিও বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

৬ ঘণ্টা আগে

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে হচ্ছে না গণভোট: ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ আসনের উপনির্বাচন এবং স্থগিত থাকা শেরপুর-৩ আসনের নির্বাচনে গণভোট থাকবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ।

৬ ঘণ্টা আগে