১৫ ঘণ্টায় ট্রেনসহ ১১ যানবাহনে দুর্বৃত্তদের আগুন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
গুলিস্তানে দুর্বৃত্তদের দেয়া বাসের আগুন নেভান ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: সংগৃহীত

আজ রোববার সকাল থেকে সারা দেশে বিএনপির ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতাল চলছে। শনিবার সন্ধ্যা ৭টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত ১৫ ঘণ্টায় ১১টি যানবাহনে আগুন লাগার খবর পেয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে, ঢাকা সিটিতে ৫টি, রাজশাহী বিভাগে (নাটোর, বগুড়া, জয়পুরহাট) ৩টি, চট্টগ্রাম বিভাগে (ফেনী, কুমিল্লা) ২টি এবং ময়মনসিংহ বিভাগে (জামালপুর) ১টি আগুনের ঘটনা ঘটে। এসব আগুনের ঘটনায় ৬টি বাস, ১টি কাভার্ড ভ্যান, ১টি ট্রাক, ১টি অটোরিকশা, ১টি পিকআপ, ১টি ট্রেন (তিনটি বগি) পুড়ে যায়।

জাতীয় সংসদ নির্বাচনের তফশিল প্রত্যাখ্যান করে গত বৃহস্পতিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আজ রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ঢাকাসহ দেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতালের ডাক দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

হরতালে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দেশজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যেই নানা জায়গায় চলছে বাস, ট্রাক, ট্রেনে আগুন দেওয়ার মতো ঘটনা।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

স্থায়ী কমিটি গঠনে সংসদীয় বিধি ও চর্চা লঙ্ঘন, ক্ষমতার অপব্যবহারের দৃষ্টান্ত: টিআইবি

সংস্থাটির অভিযোগ, সংসদীয় কার্যপ্রণালী বিধি ও দীর্ঘদিনের সংসদীয় চর্চা উপেক্ষা করে ক্ষমতাসীন দল একচ্ছত্র ক্ষমতার অপব্যবহারের দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশেষ করে, ‘স্বার্থের সংঘাতে দুষ্ট ও বহুবিধ কর্মকাণ্ডের জন্য বিতর্কিত’ পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীকে দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয়

১৪ ঘণ্টা আগে

দ্বিতীয় স্ত্রী দাবি জামায়াত এমপির, বায়োডাটায় লেখা ‘অবিবাহিত’

এদিকে, একটি কাবিননামার কপিও প্রকাশ করা হয়েছে। সেখানে ৩ লাখ টাকা দেনমোহরে বিয়ে সম্পন্ন হওয়ার তথ্য রয়েছে। কাবিননামায় সাক্ষী হিসেবে আবুল হোসেন ও মাকসুদা ইসলামের নাম উল্লেখ করা হয়েছে।

১৮ ঘণ্টা আগে

পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভায় পরিবর্তন স্বাভাবিক: তথ্য উপদেষ্টা

তথ্য উপদেষ্টা বলেন, কোনো মন্ত্রী বা উপদেষ্টা প্রত্যাশিতভাবে দায়িত্ব পালন করতে না পারলে প্রধানমন্ত্রী প্রয়োজন অনুযায়ী পরিবর্তন আনবেন। এটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া।

২১ ঘণ্টা আগে

স্ত্রীকে গলা কেটে হত্যা, ৯ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

আদালত সূত্র জানায়, মনির জামিনে ছিলেন। গত ১৪ জুলাই যুক্তিতর্ক শেষে আদালত তার জামিন বাতিল করে কারাগারে পাঠান। রায়ের দিন তাকে কারাগার থেকে আদালতে আনা হয়। পরে আবার কারাগারে পাঠানো হয়েছে।

২১ ঘণ্টা আগে