তেজগাঁওয়ের মোল্লাবাড়ি বস্তিতে আগুন, নিহত ২

প্রতিবেদক, রাজনীতি ডটকম
মোল্লাবাড়ি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। ছবি: সংগৃহীত

এক ঘণ্টারও বেশি সময় ধরে চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর তেজগাঁও এলাকার মোল্লাবাড়ি বস্তির আগুন। আগুনে দগ্ধ হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। তাদের পরিচয় এখনো জানা যায়নি। এ ছাড়া এ ঘটনায় দগ্ধ অবস্থায় শেখ হাসিনা বার্ন ইউনিটে দুজন চিকিৎসাধীন আছেন। ফায়ার সার্ভিস সদর দপ্তরের কর্মকর্তারা হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার (১৩ জানুয়ারি) ভোরে ঘটনাস্থলে এক সংবাদ সম্মেলনে হতাহতের বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তর কন্ট্রোলরুমের ডিউটি অফিসার এরশাদ হোসেনও দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার দিবাগত রাত ২টা ২৩ মিনিটে তাঁরা অগ্নিকাণ্ডের খবর পান। ২টা ২৮ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট পৌঁছায়। পরে আরও কয়েকটি ইউনিট যোগ দেয়। পরে রাত ৩টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে ১৩টি ইউনিট কাজ করেছে বলে জানানো হয়েছে।

পুলিশও প্রথমে দুজন নিহত হওয়ার বিষয়টি জানিয়েছিল। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, এ ঘটনায় এক নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া দুজন দগ্ধ হওয়ার তথ্য মিলেছে। তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তেজগাঁও ফায়ার স্টেশনের এক কর্মকর্তা জানান, তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) পাশে বস্তিটির অবস্থান। তবে আগুন লাগার কারণ তিনি জানাতে পারেননি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৭৮৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে মারা গেছে ৯৫ শিশু। বাকি ৬৮৯ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

১১ ঘণ্টা আগে

ঢাকার আরও ৫০ স্থানে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

এর আগে গত বছরের আগস্টে পরীক্ষামূলকভাবে রাজধানীর সাতটি মোড়ে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু করা হয়। এসব মোড় হলো—হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলামোটর, সোনারগাঁও, ফার্মগেট, বিজয় সরণি, প্রধান উপদেষ্টার কার্যালয় এবং জাহাঙ্গীর গেট।

১৩ ঘণ্টা আগে

বাংলাদেশ চায় চীন অর্থনৈতিকভাবে পাশে থাকুক: মির্জা ফখরুল

মির্জা ফখরুল বলেন, বর্তমান বিশ্বে চীনের রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব ক্রমেই বাড়ছে। উন্নয়নশীল দেশগুলোর মতো বাংলাদেশও বাণিজ্য, উন্নয়ন ও নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের সঙ্গে সহযোগিতা আরও বিস্তৃত করতে আগ্রহী।

১৪ ঘণ্টা আগে

বন্যা-জলোচ্ছ্বাস প্রতিরোধে বেঁড়িবাধ নির্মাণসহ নানা পরিকল্পনা নিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বেলা সাড়ে ১১টায় পেকুয়া উপজেলা মাঠে শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ১০০ ঘর নির্মাণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি জানান, পানি উন্নয়ন বোর্ড কোনো স্লুইসগেটের দায়িত্বে থাকবে না। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরাই এটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে।’

১৫ ঘণ্টা আগে