টাঙ্গাইল প্রতিনিধি

টানা এক ঘণ্টার বৃষ্টিতে টাঙ্গাইল শহরে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে শহরের প্রধান সড়কসহ বিভিন্ন রাস্তায় কোথাও গোড়ালি, আবার কোথাও হাঁটুপানি জমেছে। এর ফলে দুর্ভোগে পড়েছেন যাতায়াতকারীরা। অনেক সময় বিভিন্ন ধরনের যানবাহন চলাচলের সময় কাঁদাপানি ছিটকে পথচারীদের গাঁয়ে ও আশেপাশের ব্যবসা প্রতিষ্ঠানে পড়ে কাপড় এবং মালামালে নষ্ট হচ্ছে। পানি নিষ্কাশন ব্যবস্থা তেমন ভালো না হওয়ায় এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পৌরবাসী শিগগির জলাবদ্ধতা নিরসনে কার্যক্রর প্রদক্ষেপ নেওয়ার দাবি জানান।
জানা যায়, টাঙ্গাইল শহরে শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত একটানা বৃষ্টিপাত হয়। এর ফলে শহরের প্রধান প্রধান সড়কে হাঁটু সমান জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। টাঙ্গাইল ছাড়াও আশপাশের বিভিন্ন সড়কে জলাবদ্ধাকার তৈরি হয়। দেখলে মনে হবে সড়কটি আস্ত একটি খালে পরিণত হয়েছে।
ড্রেনের ব্যবস্থা থাকলেও পানি নিষ্কাশনের ব্যবস্থা তেমন ভালো না থাকার কারণে এমন জলাবদ্ধাতার সৃষ্টি হয়েছে বলে পৌরবাসী জানায়। তারা বলেন, অল্পবৃষ্টি হলেও শহরে হাঁটু সমান জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে আমাদের অনেক দুর্ভোগে পড়তে হয়। আমরা জলাবদ্ধাতা নিরসনের দাবি করছি।
সরেজমিনে দেখা যায়, শহরের বিভিন্ন সড়কে পানি জমে রয়েছে। এ সব সড়ক দিয়ে রিকশা, অটোরিকশার যাতায়েত করতে সমস্যা হচ্ছে। হাঁটু সমান পানির মধ্যেই অনেক রিকশা ও অটোরিকশার ঝুঁকি নিয়ে যাতায়েত করছেন। শহরের প্রধান রাস্তার যে অবস্থা তাতে দেখে মনে হয় নৌকা চালানো যাবে।
পথচারীরা বলেন, সামান্য বৃষ্টি হলেই শহরের প্রধান প্রধান সড়কে পানি জমে থাকে। দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতির তৈরি হয়েছে। পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো না হওয়ায় এমন সৃষ্টি হয়েছে।
জলাবদ্ধতা নিয়ে জেলা শিক্ষা অফিসের কর্মরত মোহাম্মদ সাহেব আলী বলেন, ‘ড্রেনেজ ব্যবস্থা সঠিক না থাকার কারণে এমন জলাবদ্ধতার তৈরি হয়েছে। হাঁটু সমান পানির মধ্যেই আমাদের যাতায়েত করতে হচ্ছে। আমরা এ সমস্যার সমাধান চাই।’
রিকশাচালক মামুন বলেন, ‘জলাবদ্ধতার কারণে আমাকের রিকশা চালতে অনেক সমস্যা হচ্ছে। তার মধ্যে বৃষ্টির পানির সাথে ড্রেনের নোংরা পানি মিশে দুর্গন্ধের সৃষ্টি হচ্ছে। এতে আমাদের দুর্ভোগের শেষ নেই।’
টাঙ্গাইল আবহাওয়া অফিস জানায়, জেলায় সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত ১০১ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে।
এ ব্যাপারে টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র হাফিজুর রহমান স্বপন বলেন, আমরা দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করছি।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির সরোয়ার আলমগীরের প্রার্থিতা ‘বৈধ’ বলে রায় দিয়েছেন হাই কোর্ট। এর ফলে তার শপথ নিতে আর কোনো বাধা রইল না। বৃহস্পতিবার (৯ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের দ্বৈত বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
৪ ঘণ্টা আগে
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাধারণ মানুষের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে উপজেলা হাসপাতালগুলোকে আরও শক্তিশালী ও আধুনিকায়ন করার প্রক্রিয়া চলছে। বিশেষ করে প্রধানমন্ত্রীর নির্দেশনায় এখন উপজেলা পর্যায়েও কিডনি ডায়ালাইসিস সেবা চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে দেশের সব ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল এবং জেলা হা
৪ ঘণ্টা আগে
এ বছর ব্যক্তিগত ক্যাটাগরিতে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পদক পেয়েছেন আলহাজ ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. হাসমত আলী। পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার ক্যাটাগরিতে পদক লাভ করেছেন মো. মনির হোসেন। এছাড়া পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন ক্যাটাগরিতে
৪ ঘণ্টা আগে
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি শেষ হয়। টানা তিন দিন শুনানি শুনানি শেষে রায়ের জন্য ৯ জুলাই দিন ধার্য করা হয়।
৪ ঘণ্টা আগে