বাসস

জনস্বার্থে পণ্য ও সেবার নির্ধারিত মান বজায় রাখতে জাতীয় প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আশা করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
রাষ্ট্রপ্রধান বলেন, পণ্য বা সেবার বাজার সম্প্রসারণে ‘মান’-এর গুরুত্ব সর্বাধিক। তিনি বলেন, বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে গুণগত মানসম্পন্ন পণ্য ও সেবার বিকল্প নেই। যেকোনো পণ্য বা সেবা ক্রয়-বিক্রয় তথা বাজারজাতকরণের ক্ষেত্রে ‘মান’ আস্থার প্রতীক হিসেবে কাজ করে। ‘বিশ্ব মান দিবস’ উপলক্ষে গতকাল শুক্রবার দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর উদ্যোগে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ৫৪তম ‘বিশ্ব মান দিবস’ পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত।
তিনি বলেন, পণ্য উৎপাদন, বিপণন ও সেবা প্রদানসহ সব ক্ষেত্রে আন্তর্জাতিক মান অনুসরণ করা অপরিহার্য। এ প্রেক্ষিতে দেশীয় শিল্পোদ্যোক্তা, আমদানিকারক-রপ্তানিকারকরা মানসম্মত পণ্য উৎপাদন, বিক্রয় ও বিতরণের মাধ্যমে জনগণকে কাঙ্ক্ষিত সেবা প্রদানে অধিকতর মনোযোগী হবেন বলে আমার বিশ্বাস। পণ্য ও সেবার মান প্রণয়ন, টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনের মাধ্যমে জনগণকে কাঙ্ক্ষিত সেবা প্রদানে জাতীয় মান সংস্থা হিসেবে বিএসটিআই’র গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
রাষ্ট্রপতি বলেন, জনগণের আস্থা পূরণে বিএসটিআইকে আরও দক্ষ, স্বচ্ছ ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। এ প্রেক্ষাপটে দিবসটির এ বছরের প্রতিপাদ্য ‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে- মান’ যথার্থ ও সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি।
মো. সাহাবুদ্দিন বলেন, ‘আমি আশা করি, জাতীয় প্রতিষ্ঠান হিসেবে বিএসটিআই জনস্বার্থে পণ্য ও সেবার নির্ধারিত মান বজায় রাখতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে। জাতীয় ও বৈশ্বিক মান বজায় রেখে বিএসটিআই গুণগত পণ্য ও সেবা প্রদান করে দেশের অর্থনীতিকে গতিশীল করবে বলে আমার বিশ্বাস।’ রাষ্ট্রপতি ‘বিশ্ব মান দিবস’ উপলক্ষে আয়োজিত কর্মসূচির সাফল্য কামনা করেন।

নিহত পলাশের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার সোনাপুর গ্রামে। তার বাবার নাম আবুল বাশার। তিনি সবুজবাগ থানাধীন ৭১ নম্বর মাদারটেক এলাকায় থাকতেন।
৫ ঘণ্টা আগে
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। তার জায়গায় খুলনা মহানগর পুলিশের (কেএমপি) কমিশনার (ডিআইজি) মোহাম্মদ জাহিদুল হাসানকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি পদে পদায়ন করা হয়েছে।
১৬ ঘণ্টা আগে
সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর উদ্যোগে এবার হজযাত্রীদের বিমান ভাড়া গত বছরের তুলনায় ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
১৭ ঘণ্টা আগে
সংস্থাটির অভিযোগ, সংসদীয় কার্যপ্রণালী বিধি ও দীর্ঘদিনের সংসদীয় চর্চা উপেক্ষা করে ক্ষমতাসীন দল একচ্ছত্র ক্ষমতার অপব্যবহারের দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশেষ করে, ‘স্বার্থের সংঘাতে দুষ্ট ও বহুবিধ কর্মকাণ্ডের জন্য বিতর্কিত’ পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীকে দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয়
১৯ ঘণ্টা আগে