প্রতিবেদক, রাজনীতি ডটকম

চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে আওয়ামী লীগ নেতা এবং ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনকে গ্রেফতার করেছে র্যাব-১।
বুধবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।
তিনি জানান, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনকে গ্রেফতার করেছে র্যাব। এদিকে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর গুলশান থেকে তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর বাড্ডায় সুমন শিকদার হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এরপর তার ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আজ বিকেলে সিএমএম আদালতে তোলা হলে শুনানি শেষে বিচারক তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগের অনেক মন্ত্রী-এমপি ও বিভিন্ন পর্যায়ের নেতারা আত্মগোপনে চলে যান। কেউ কেউ দেশ ছাড়তে পারলেও অনেকেই গ্রেফতার হচ্ছেন।
গত ১৩ আগস্ট সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতার করা হয়। এরপর একে একে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন, সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি, কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি, ১৪-দলীয় জোটের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ, সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক সংসদ সদস্য টিপু মুনশি, হাজী সেলিমসহ আরও বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার ভোরেও শ্রমিকরা খাদানে পাথর উত্তোলনের কাজ করছিলেন। এ সময় হঠাৎ করেই প্রায় ৪০ ফুট ওপর থেকে একটি বিশাল শিলাখণ্ড ভেঙে নিচে পড়ে। মুহূর্তের মধ্যেই সেখানে কর্মরত কয়েকজন শ্রমিক শিলাখণ্ডের নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ফিলিস্তিনের জনগণের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। একই সঙ্গে ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং স্বাধীন, সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থনের বিষয়টিও পুনরায় উল্লেখ করেছেন।
২ ঘণ্টা আগে
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে জানাজায় অংশ নেওয়ার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন। সেই আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে তিনি তেহরান সফর করবেন এবং জানাজায় অংশ নেবেন।
৩ ঘণ্টা আগে
আজ বৃহস্পতিবার (২ জুলাই) আনুষ্ঠানিকভাবে বছরব্যাপী ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটিতে প্রধানমন্ত্রী নজরুল বর্ষের স্মারক ডাকটিকিট ও লোগো উন্মোচন করেন।
৩ ঘণ্টা আগে