লক্ষ্মীপুর ও নোয়াখালী

আশ্রয়ের সন্ধানে বানভাসিরা

ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢল ও কয়েক দিনের প্রবল বৃষ্টির কারণে লক্ষ্মীপুর-নোয়াখালীতে বন্যা পরিস্থিতির উন্নতি নেই এক সপ্তাহ ধরে। আশ্রয়ের খোঁজে এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটছেন বানভাসীরা। আশ্রয় সংকটের পাশাপাশি বানভাসীরা ভুগছেন ওষুধ, সুপেয় পানি ও খাবারসংকটে।

এক সপ্তাহ ধরে ত্রাণ ও আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করছেন লক্ষ্মীপুরের মানুষেরা। বন্যায় ঘরবাড়ি ডুবে যাওয়ায় ৫ উপজেলার ৮ লাখ মানুষ পানিবন্দি হয়ে দিশেহারা। ১৯৮টি আশ্রয়কেন্দ্রে ঠাঁই হয়েছে মাত্র ২৫ হাজার মানুষের।

আশ্রয়কেন্দ্রেও স্বস্তি নেই। দিনে ও রাতে বেশিভাগ সময় থাকছে না বিদ্যুৎ। এ ছাড়া পানিবাহিত রোগের প্রকোপ বেড়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে নেই পর্যাপ্ত ওষুধ, বিশুদ্ধ পানি ও খাবারের সরবরাহ।

ত্রাণ পৌঁছায়নি নোয়াখালীর বন্যা দুর্গত অনেক এলাকায় ত্রাণ পৌঁছায়নি নোয়াখালীর বন্যা দুর্গত অনেক এলাকায় বানভাসীদের স্বাস্থ্য সুরক্ষায় ৬৬টি মেডিকেল টিম গঠন করেছে লক্ষ্মীপুর জেলা প্রশাসন। সরকারি ও ব্যক্তি উদ্যোগে পৌঁছানো হচ্ছে ত্রাণ সহায়তা।

লক্ষ্মীপুরের জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন, ‘আমরা সিভিল সার্জনের সাথেও যোগাযোগ রেখেছি। আমাদের স্বাস্থ্যসেবাগুলো যেন অব্যাহত থাকে, সে বিষয়ে তিনি কাজ করছেন। এ বিষয়ে ৬৬টি মেডিকেল টিম রয়েছে। সরকারিভাবে যে বরাদ্দ আমরা পেয়েছি, তা ইউএনওদের ভাগ করে দিচ্ছি। ইউএনওরা চাল ও শুকনো খাবার কিনে প্যাকেট করে বিভিন্ন জায়গায় বিতরণ করছে।’

এদিকে, নোয়াখালীর ৯ উপজেলায় সরকারি তালিকাভুক্ত আশ্রয়কেন্দ্র ছাড়াও শহরে ও গ্রামের বিভিন্ন উঁচু দালানগুলোতে ঠাঁই নিয়েছেন বানভাসীরা। এখানেও পর্যাপ্ত পরিমাণে নেই ওষুধ, পানি ও খাবার। তবে সরকারি ও ব্যক্তি পর্যায়ে আশ্রয়কেন্দ্রে ঠাঁই নেয়া মানুষ পাচ্ছেন কিছুটা সুযোগ-সুবিধা।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জাতীয় ভোটার দিবস উদযাপনের সব কর্মসূচি স্থগিত

দিবসটি উদযাপনে সারা দেশে ৫৭০টি কমিটি করেছিল ইসি। তবে আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সর্ব কর্মসূচি স্থগিত রাখতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে কমিশন।

৪ ঘণ্টা আগে

কারচুপির অভিযোগ, ৩ আসনের ব্যালট হাইকোর্টের হেফাজতে নিতে নির্দেশ

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬, ঢাকা-৭ ও গাইবান্ধা-৪ আসনে কারচুপির অভিযোগ এনে আবেদন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

৪ ঘণ্টা আগে

গণভোটের ফলাফলের সংশোধিত গেজেট, ভোট কমেছে ১১ লাখ

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা এক অতিরিক্ত গেজেটের মাধ্যমে এ তথ্য জানানো হয়। সংশোধনী অনুযায়ী, পূর্বঘোষিত ফলাফলের তুলনায় ‘হ্যাঁ’ ও ‘না’ মিলিয়ে ভোট কমেছে ১০ লাখ ৭৩ হাজার ৬১৬টি।

৫ ঘণ্টা আগে

কবিতার জন্যই পুরস্কারবঞ্চিত কবি মোহন রায়হান

কিছু সময় পর কবি মোহন রায়হান নিজেই ফেসবুক স্ট্যাটাস দিয়ে জানান, তার পুরস্কারটি বাতিল করা হয়েছে। তার লেখা ‘তাহেরের স্বপ্ন’ কবিতাকে প্রধানমন্ত্রীর কাছে তার বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে লেখা হিসেবে হাজির করে তাকে পুরস্কারবঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

৬ ঘণ্টা আগে