সৌদিতে গিয়েও হারল মেসির ইন্টার মায়ামি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
মেসির মায়ামিকে ৪-৩ ব্যবধানে হারিয়েছে সৌদির ক্লাব আল হিলাল। ছবি: সংগৃহীত

ইন্টার মায়ামি ও আল হিলালের সোমবার রাতের লড়াইটি কাগজে কলমে ছিল প্রীতি ম্যাচ। তবে তারার মেলায় সেটি পেয়েছিল বাড়তি গুরুত্ব। মায়ামির জার্সিতে ছিলেন লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, বুসকেটস। আল হিলালের জার্সিতে মাঠে নেইমার উপস্থিত থাকলে বার্সেলোনার সেই ‘ত্রিরত্ন’কে অন্তত আরো একবার দেখতে পেত ফুটবল বিশ্ব। কিন্তু চোটের কারণে মাঠের বাইরে আল হিলাল তারকা।

তাই বার্সেলোনার সাবেক দুই সতীর্থ লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে তার পুনর্মিলনীটা হতে গিয়েও হলো না। তবে নেইমারকে ছাড়াই এদিন রোমাঞ্চকরের জয় পেয়েছে আল হিলাল। ঘরের মাঠে ৭ গোলের লড়াইয়ে মেসির মায়ামিকে ৪-৩ ব্যবধানে হারিয়েছে সৌদির ক্লাবটি।

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিংডম অ্যারেনায় এদিন ম্যাচের ১০ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। সৌদি প্রো লিগের ক্লাবটির হয়ে জালে বল জড়ান আলেক্সান্দার মিত্রোভিচ। ৩ মিনিটের ব্যবধানে দলের স্কোর দ্বিগুণ করেন আল হামদান। শুরুতে দুই গোল হজম করে বড়সড় ধাক্কা খায় মায়ামি।

ম্যাচের ৩৪ মিনিটে ইন্টার মায়ামিতে অভিষেকের পর প্রথমবারের মতো গোল করেন সুয়ারেজ। তবে ব্যবধান কমিয়েও খুব বেশিক্ষণ স্বস্তিতে থাকতে পারেনি মায়ামি। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে ব্যবধান বাড়ান আল হিলালের মিশেল দেলগাদোর। এতে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আল হিলাল।

বিরতির পর দ্রুতই ব্যবধান কমান মেসি। ডেভিড রুইজ আল হিলালের বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় দলটি। স্পটকিক থেকে গোল পান আর্জেন্টাইন অধিনায়ক মেসি। ২০২৪ সালে এটিই তার প্রথম গোল। এক মিনিট পরই রুইজের গোলে সমতায় ফেরে মায়ামি। বাকি সময়ে গোলের জন্য মরিয়া দুই দলই অনেকক্ষণ গোল পাচ্ছিল না।

একটা সময় মনে হয়েছিল, ম্যাচটা হয়তো ৩-৩ সমতায় শেষ হতে যাচ্ছে। কিন্তু নাটকীয়তার তখনও বাকি। ম্যাচের ৮৭ মিনিটে মেসিকে তুলে নেওয়ার এক মিনিট পরই আল হিলালকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান তারকা ম্যালকম। এই গোলেই ৪-৩ ব্যবধানে জয় নিশ্চিত হয় আল হিলালের।

বৃহস্পতিবার আল নাসরের বিপক্ষে সৌদি আরবে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে মায়ামি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

কক্সবাজার সৈকতে হঠাৎ টর্নেডো, আতঙ্কে পর্যটকদের ছোটাছুটি

বিশ্বে সবচেয়ে বেশি টর্নেডো দেখা যায় যুক্তরাষ্ট্রে। তবে বাংলাদেশও টর্নেডোপ্রবণ দেশগুলোর একটি। বিশ্বের অন্যতম প্রাণঘাতী টর্নেডোর ঘটনাও ঘটেছে বাংলাদেশে। ১৯৮৯ সালের ২৬ এপ্রিল মানিকগঞ্জ জেলার দৌলতপুর ও সাটুরিয়া উপজেলায় এই ভয়াবহ টর্নেডো আঘাত হানে, যা ইতিহাসে অন্যতম ভয়াবহ টর্নেডো হিসেবে স্বীকৃত।

১৭ ঘণ্টা আগে

১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করবে সরকার: জ্বালানিমন্ত্রী

তিনি বলেন, গ্রামে মাসে ৭৫ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার হয় না। এ কারণে যারা মাসে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করেন, তাদের জন্য বিদ্যুতের দাম বাড়ানো হয়নি। প্রান্তিক মানুষ যাতে কষ্ট না পান, সে বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে।

১৯ ঘণ্টা আগে

উত্তরাঞ্চলের ৭ জেলায় বন্যার শঙ্কা

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান গণমাধ্যমকে জানান, আগামী সপ্তাহের মধ্যবর্তী সময়ে (১৯ থেকে ২৩ জুলাই) উজানের ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চলের প্রধান নদীগুলোর পানি দ্রুত বাড়তে পারে। বিশেষ করে তিস্তা, ধরলা ও দুধকুমার নদের পানি বৃদ্ধি পেয়ে লাল

১ দিন আগে

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ: সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রভাবে বরগুনার প্রধান তিন নদী—পায়রা, বিষখালী ও বলেশ্বরের পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে প্রায় দুই থেকে তিন ফুট বৃদ্ধি পেয়েছে। পানির তোড়ে বরগুনার বড়ইতলা ও পুরকাটা ফেরিঘাটের গ্যাংওয়ে সড়ক সম্পূর্ণ তলিয়ে গেছে।

১ দিন আগে