লক্ষ্মীপুরে বাসচাপায় নিহত নানা-নাতনি

প্রতিনিধি, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে যাত্রাবাহী বাসচাপায় মিম আক্তার (৪) ও তার নানা নছির মোল্লা নিহত হয়েছেন। সোমবার (৮ জুলাই) সকাল ৯টার দিকে হাজিপাড়ার সিয়াম ফিলিং স্টেশন এলাকায় রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নানা নছির মোল্লা ও নাতনি মিম। নিহতরা ভোলা জেলার বাসিন্দা।

পুলিশ জানায়, চট্টগ্রামগামী শাহী পরিবহনের একটি বাসের যাত্রী ছিলেন মিম ও তার নানা নছির। ভোলা থেকে লঞ্চে এসে তারা সদর উপজেলার মজুচৌধুরীরহাট এলাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে শাহী বাসে ওঠেন। ঘটনাস্থলে এসে বাসটি তেল নেয়ার জন্য পাম্পে দাঁড়ায়। এ সময় নাতনিকে নিয়ে বাস থেকে নেমে নছির রাস্তার বিপরীত পাশের দোকানে যাচ্ছিলেন। রাস্তা পারাপারের সময় যমুনা পরিবহনের একটি বাস তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু মিম নিহত হয়। তার নানা নাছির গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল বলেন, দুর্ঘটনায় এক শিশুকে মৃত অবস্থায় আনা হয়েছে। আহত অবস্থায় নছির নামে আরও একজনকে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। মরদেহ মর্গে রাখা হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

লিটারে ১৯ টাকা কমলো জেট ফুয়েলের দাম

একই সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দামও কমানো হয়েছে। প্রতি লিটারের মূল্য ০ দশমিক ৯৮০৮ মার্কিন ডলার থেকে কমিয়ে ০ দশমিক ৮৫৫৬ ডলার নির্ধারণ করা হয়েছে।

৯ ঘণ্টা আগে

সরকারি দপ্তরে শূন্য পদের সংখ্যা ৫ লাখের বেশি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, ২০২৫ সাল পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী সরকারি অফিসগুলোতে অনুমোদিত পদের সংখ্যা ১৯ লাখ ৮৬ হাজার ২৭২টি। এর মধ্যে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ বর্তমানে শূন্য রয়েছে।

১০ ঘণ্টা আগে

দেশে বিচারাধীন মামলার সংখ্যা প্রায় সাড়ে ৪৬ লক্ষ: আইনমন্ত্রী

আইনমন্ত্রীর দেওয়া হিসাব অনুযায়ী, গত এক বছরে উচ্চ আদালত ও অধস্তন আদালত মিলিয়ে নিষ্পত্তি হয়েছে ৩ লাখ ৩৮ হাজার ৩৯৩টি মামলা। এর মধ্যে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে নিষ্পত্তি হয়েছে ৬৩ হাজার ৩০৯টি এবং অধস্তন আদালতে নিষ্পত্তি হয়েছে আরও ২ লাখ ৭৫ হাজার ৮৪টি মামলা।

১০ ঘণ্টা আগে

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

লিবিয়ার দুটি ডিটেনশন সেন্টারে বন্দি থাকা ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৫টা ১৫ মিনিটে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

১২ ঘণ্টা আগে