দেশে ১৬ বছরে শেখ হাসিনার দালাল তৈরি হয়েছে: সারজিস

প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশে ১৬ বছরে শেখ হাসিনার দাস আর দালাল তৈরি হয়েছে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

তিনি বলেছেন, গত ১৬ বছরে শেখ হাসিনা স্বৈরাচার প্রতিষ্ঠা করতে গিয়ে লিডারশিপ ধ্বংস করেছেন। আর এতে বাংলাদেশে কোনো লিডার তৈরি হয়নি। তৈরি হয়েছে আমাদের মতো কিছু নিরব দর্শকও। যারা চুপচাপ সবকিছু সয়ে গেছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম হল রুমে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভায় সারজিস আলম এ কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনা গত ১৬ বছরে কিছু অবকাঠামো দিয়ে বাংলাদেশের যা উন্নতি দেখিয়েছেন, তার ভেতরে ভেতরে যতগুলো অপকর্ম করা যায় সেগুলো করেছেন।

সারজিস আলম বলেন, শেখ হাসিনা গত ১৬ বছরে মেট্রোরেল, পদ্মা সেতু, এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল দৃশ্যমান করেছেন। কিন্তু একটা দেশের উন্নতি শুধু কয়েকটা অবকাঠামোর উন্নতি দিয়ে হতে পারে না। এরকম কয়েকটা অবকাঠামো বানানোর জন্য শুধুমাত্র একটা টার্মেই বা সরকার যথেষ্ট। কিন্তু বিগত তিন-চারটি টার্মে যে জিনিসটি হয়েছে, এই অবকাঠামোগুলোতে দেওয়া হচ্ছে মানুষের চোখের সামনে যাতে তারা দেখে। এবং এগুলোকে সামনে রেখে ভেতরে ভেতরে যতগুলো অপকর্ম করা যায় সেগুলো করা হয়েছে। এখন সমস্যা হচ্ছে এরকম একটা গুরুত্বপূর্ণ অবকাঠামোকে উসিলা করে কেউ যখন একটা লুটপাটের সাম্রাজ্য চালায় তখন সেটা বৃহৎ স্বার্থে দেশের জন্য সমস্যা।

জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভার মূল উদ্দেশ্য নিয়ে সারজিস আরও বলেন, জাতীয় নাগরিক কমিটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে একটি দায়িত্ব নিয়েছে। আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম না, আগামীতেও হবে না। আগামীর বাংলাদেশে যে সরকারি আসুক, জবাবদিহিতায় জাতীয় নাগরিক কমিটি প্রেসার ক্রিয়েট গ্রুপ হিসেবে কাজ করবে। আর আগামীর বাংলাদেশে লিডারশিপ তৈরির কাজ করবে।

এই লিডারশিপ শুধু রাজনৈতিক হবে -সেটা না, প্রত্যেকটি ক্ষেত্রেই আমাদের লিডার প্রয়োজন। আর এই লিডার তৈরির কাজটা করবে আমাদের জাতীয় নাগরিক কমিটি।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে প্রজ্ঞাপন জারি

প্রজ্ঞাপন অনুযায়ী, বিধিমালার বিধি-৯ এর উপবিধি (১) প্রতিস্থাপন করে নতুন প্রতীক তালিকা নির্ধারণ করা হয়েছে। অনুচ্ছেদ ২০-এর দফা (১) অনুযায়ী, স্থগিত প্রতীক বাদ দিয়ে সংরক্ষিত তালিকা থেকে প্রাপ্যতা সাপেক্ষে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

৪ ঘণ্টা আগে

সৌর বিদ্যুতের যন্ত্রপাতি আমদানিতে শুল্ক-কর আরও কমলো

এনবিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বুধবার রাতে নতুন প্রজ্ঞাপনে যন্ত্রপাতি আমদানিতে ১ শতাংশ শুল্ক রেখে বাকি সব শুল্ক ও কর তুলে নেওয়া হয়েছে সৌর বিদ্যুতের যন্ত্রাংশ আমদানিতে। কেবল ব্যক্তি নয়, বাণিজ্যিকভাবে আমদানিকারকদের ক্ষেত্রেও এ বিধান প্রযোজ্য হবে।

১৫ ঘণ্টা আগে

অক্টোবরে রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য: রাশিয়ার রাষ্ট্রদূত

রাষ্ট্রদূত জানান, প্রকল্পটিতে যেসব কারিগরি জটিলতা রয়েছে সেগুলো দ্রুত সমাধানে প্রায় চার হাজার রাশিয়ান বিশেষজ্ঞ ও প্রকৌশলী কাজ করছেন। আগামী মাসের মধ্যেই এই বিদ্যুৎকেন্দ্র থেকে প্রথম ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে চলছে।

১৬ ঘণ্টা আগে

৭ মাসে ৬৪১ নারী-শিশু ধর্ষণের ঘটনা নথিভুক্ত: আসক

সংলাপে সভাপতিত্ব করেন আসকের নির্বাহী পরিচালক তাহমিনা রহমান। তিনি চলতি বছরের প্রথম সাত মাসের পরিসংখ্যান তুলে ধরে বলেন, এ সময়ে নারী ধর্ষণের ৪০০টি ঘটনা ঘটেছে। একই সময়ে ধর্ষণের পর হত্যার ৩৭টি এবং ধর্ষণচেষ্টার ১৫২টি ঘটনা নথিভুক্ত হয়েছে। নারী ও কিশোরীদের বিরুদ্ধে যৌন হয়রানি ও উত্ত্যক্তের ১৯১টি ঘটনাও নথিভু

১৯ ঘণ্টা আগে
Advertisement