প্রতিনিধি, টঙ্গী (গাজীপুর)

গাজীপুর সিটি করপোরেশনের সাবেক (ভারপ্রাপ্ত) মেয়র আসাদুর রহমান কিরনের বিভিন্ন দুর্নীতির বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সিটি করপোরেশনের তৃতীয় পরিষদের প্রথম সভার সিদ্ধান্ত মোতাবেক ৪৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর (ভারপ্রাপ্ত মেয়র) আসাদুর রহমান কিরনের ২১ নভেম্বর ২০২১ হতে আনীত রাজস্ব ও ডিপিপি ১৫১০, ৬৬০ ও অন্যান্য এবং বিদ্যুৎ এর বিভিন্ন দুর্নীতির বিষয়ে তদন্ত করার লক্ষে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন গাজীপুর সিটি করপোরেশন।
গাজীপুর সিটি করপোরেশনের সচিব আব্দুল হান্নান জানান, গাজীপুর সিটি করপোরেশনের কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করা হবে। তদন্ত কমিটিতে ৩৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামানকে আহ্বায়ক করা হয়েছে।
কমিটির অন্য সদস্য ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হান্নান মিয়া, ৩৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সিটি করপোরেশনের হিসাবরক্ষক কর্মকর্তা গোলাম কিবরিয়া ও প্রধান সম্পত্তি কর্মকর্তা নমিতা দে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। তার জায়গায় খুলনা মহানগর পুলিশের (কেএমপি) কমিশনার (ডিআইজি) মোহাম্মদ জাহিদুল হাসানকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি পদে পদায়ন করা হয়েছে।
১৫ ঘণ্টা আগে
সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর উদ্যোগে এবার হজযাত্রীদের বিমান ভাড়া গত বছরের তুলনায় ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
১৬ ঘণ্টা আগে
সংস্থাটির অভিযোগ, সংসদীয় কার্যপ্রণালী বিধি ও দীর্ঘদিনের সংসদীয় চর্চা উপেক্ষা করে ক্ষমতাসীন দল একচ্ছত্র ক্ষমতার অপব্যবহারের দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশেষ করে, ‘স্বার্থের সংঘাতে দুষ্ট ও বহুবিধ কর্মকাণ্ডের জন্য বিতর্কিত’ পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীকে দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয়
১৮ ঘণ্টা আগে
এদিকে, একটি কাবিননামার কপিও প্রকাশ করা হয়েছে। সেখানে ৩ লাখ টাকা দেনমোহরে বিয়ে সম্পন্ন হওয়ার তথ্য রয়েছে। কাবিননামায় সাক্ষী হিসেবে আবুল হোসেন ও মাকসুদা ইসলামের নাম উল্লেখ করা হয়েছে।
২১ ঘণ্টা আগে