রাজশাহীতে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা, স্কুল ছুটি ঘোষণা

রাজশাহী প্রতিনিধি
ফাইল ছবি

তীব্র শীতের কারণে রোববার (২১ জানুয়ারি) রাজশাহী জেলার সব প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি ও তার নীচে নামলে এই ছুটি আরও বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, শীতের কারণে ইতোমধ্যে জেলার সব প্রাথমিক বিদ্যালয় রোববার বন্ধ ঘোষণা করা হলেও জেলার সব মাধ্যমিক বিদ্যালয় রোববার ও আগামীকাল সোমবার বন্ধ ঘোষণা করা হয়েছে।

রাজশাহীতে আজ রোববার মৌসুমির সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ সেলসিয়াস রেকর্ড হয়েছে। রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক লতিফা হেলেন এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার (২০ জানুয়ারি) রাত ১০টার দিকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের উপপরিচালক শরমিন ফেরদৌস চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, ‘মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী রোববার ও সোমবার রাজশাহী জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে। তাই এই দুই দিন জেলার মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হলো।’

এর আগে জানতে চাইলে উপপরিচালক শরমিন ফেরদৌস চৌধুরী বলেন, রাত ৮টার দিকে আবহাওয়া অধিদপ্তরের বার্তা পেয়েছেন। তাতে রোববার রাজশাহী জেলার তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি থাকার কথা বলা হয়েছে। এটা পরের দিনও তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে। তাই জরুরি ভিত্তিতে চিঠি দিয়ে এই ঘোষণা দেওয়া হয়েছে।

রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, শীতের কারণে সব প্রাথমিক বিদ্যালয় একদিন বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি ও তার নীচে নামলে ছুটি বাড়ানো হবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

টিকার মাধ্যমে জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধ সম্ভব: এনআইসিআরএইচ পরিচালক

জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিআরএইচ) পরিচালক ডা. মোস্তফা আজিজ সুমন বলেছেন, সব ধরনের ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব না হলেও জরায়ুমুখের ক্যান্সারের মতো কিছু ক্যান্সার, টিকার মাধ্যমে প্রতিরোধ করা যায়।

৫ ঘণ্টা আগে

কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় রিপোর্টের ভিত্তিতে গতকাল তাদের ৭ জনকে বরখাস্ত করা হয়েছে।

৮ ঘণ্টা আগে

দেশের ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে এসব অঞ্চলে বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

৯ ঘণ্টা আগে

কক্সবাজার সৈকতে হঠাৎ টর্নেডো, আতঙ্কে পর্যটকদের ছোটাছুটি

বিশ্বে সবচেয়ে বেশি টর্নেডো দেখা যায় যুক্তরাষ্ট্রে। তবে বাংলাদেশও টর্নেডোপ্রবণ দেশগুলোর একটি। বিশ্বের অন্যতম প্রাণঘাতী টর্নেডোর ঘটনাও ঘটেছে বাংলাদেশে। ১৯৮৯ সালের ২৬ এপ্রিল মানিকগঞ্জ জেলার দৌলতপুর ও সাটুরিয়া উপজেলায় এই ভয়াবহ টর্নেডো আঘাত হানে, যা ইতিহাসে অন্যতম ভয়াবহ টর্নেডো হিসেবে স্বীকৃত।

২১ ঘণ্টা আগে