প্রতিবেদক, রাজনীতি ডটকম

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ চেয়ে আগামী ২৩ নভেম্বর মহাসমাবেশ করবেন আন্দোলনকারীরা। তার আগে প্রতি শুক্র ও শনিবার শাহবাগে ও জাতীয় প্রেসক্লাবে অবস্থান কর্মসূচি পালন করবেন তারা।
সোমবার (৪ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সার্বভৌমত্ব আন্দোলনের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ৩৫ আন্দোলনের সংগঠন আল-আমিন রাজু।
তিনি বলেন, উপদেষ্টারা ৩৫ নিয়ে টালবাহানা করছেন। তারা ৩২ বছর করে রেখে দিয়েছেন। এদিকে পুলিশ স্বৈরাচারী আচরণ করছে। শান্তিপূর্ণ সমাবেশে তারা হামলা করেছে।
তিনি আরও বলেন, চাকরিতে প্রবেশের বয়সসীমা ঠিক করতে পর্যালোচনা কমিটির সুপারিশই ঠিক ছিল। কিন্তু তা বাদ দিয়ে তারা অযৌক্তিক সিদ্ধান্ত নিয়েছে।
৩৫ আন্দোলনের সংগঠন আল-আমিন রাজু বলেন, আগামী ২৩ নভেম্বর ঢাকা সমাবেশ হবে। সেখানে ৬৪ জেলা থেকে ৩৫ প্রত্যাশীরা আসবেন। এর আগে প্রতি শুক্র ও শনিবার অবস্থান কর্মসূচি চলবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন এম আলম মুরাদ, শামীম রেজা, উজ্জ্বল প্রমুখ।

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের পর প্রথমবারের মতো একটি মামলার তদন্তভার পেয়েছে নতুন এই সংস্থা। ঢাকার মিরপুরে বাড়ি দখল, মারধর ও চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলাটি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
১৬ ঘণ্টা আগে
২০২৪ সালের জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলায় উসকানির অভিযোগে সাবেক উপাচার্য এ এস এম মাকসুদ কামাল, অধ্যাপক ড. জাফর ইকবালসহ আটজনের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে মাকসুদ কামাল, জাফর ইকবালসহ পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
১৮ ঘণ্টা আগে
আগামীকাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর শেষে ২৫ সেপ্টেম্বর রাতে দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার। এই সংক্ষিপ্ত সফরে তার সঙ্গী হবেন ৩৫ জন। এর মাঝেই আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলায় বক্তব্য দেবেন তিনি।
১৮ ঘণ্টা আগে
তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ২৩ জনের মধ্যে ১২ জন ‘ইত্তেহাদুল উম্মাহ’ নামে একটি উগ্রবাদী সংগঠন প্রতিষ্ঠার পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাদের লক্ষ্য ছিল খেলাফত প্রতিষ্ঠা করা। রোববার সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
২০ ঘণ্টা আগে