৪৪তম বিসিএস: কোটাধারীদের জন্য পিএসসির নতুন নির্দেশনা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া কোটাধারী প্রার্থীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সোমবার (২৩ জুন) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তি এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়েছে, ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের নির্ধারিত কোটার সপক্ষে আগামী ২৬ জুন সকাল ১০টার মধ্যে নির্ধারিত লিংকে প্রবেশ করে ফরম পূরণ করতে হবে।

নির্ধারিত সময়ের পর ফরম দাখিল করা যাবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে পিএসসি।

এদিকে, পিএসসির ঘোষণা অনুযায়ী- আগামী ৩০ জুন ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। সম্প্রতি পিএসসি ছয়টি বিসিএস শেষ করার রোডম্যাপ প্রকাশ করে। তাতে ৪৪তম বিসিএসের ফল প্রকাশের সম্ভাব্য এ তারিখ প্রকাশ করা হয়।

২০২১ সালের ৩০ নভেম্বর ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে মোট পদসংখ্যা ১ হাজার ৭১০টি। এর মধ্যে ৭৭৬টি শিক্ষা ক্যাডার।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

উড়িষ্যা উপকূলে ডুবল কার্গো জাহাজ, ছিলেন বাংলাদেশিসহ ২৪ নাবিক

খবরে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ১১টা ৪৮ মিনিটে শ্রী বিজয়া পুরমের মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার জানতে পারে, জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান ভিক্টরি স্টার গ্রুপ কোং লিমিটেড যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি জানায় এবং জাহাজটির সন্ধান ও উদ্ধার অভিযানে সহায়তা

৪ ঘণ্টা আগে

গ্যাস সংকটে বিদেশি ক্রেতারা পার্শ্ববর্তী দেশগুলোর দিকে ঝুঁকছেন: বিকেএমইএ

সংগঠনটির সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, গ্যাস সংকটে এক মাসে অন্তত ৪০ শতাংশ রপ্তানি আয় ক্ষতিগ্রস্ত হয়েছে। সময়মতো পণ্য সরবরাহ করা সম্ভব হবে কি না, সেই শঙ্কায় বিদেশি ক্রেতারাও পার্শ্ববর্তী দেশগুলোর দিকে ঝুঁকছেন।

১৩ ঘণ্টা আগে

৩ দিন পরে এক্সিলারেটরের টার্মিনাল থেকে ফের গ্যাস সরবরাহ শুরু

রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিএল) কর্মকর্তারা জানিয়েছেন, টার্মিনালে আগে থেকে মজুত থাকা এলএনজি ব্যবহার করে শনিবার এক্সিলারেটর থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু করা হয়। এর আগে সরবরাহযোগ্য এলএনজির মজুত শেষ হয়ে যাওয়ায় গত বুধবার দুপুরের পর টার্মিনালটি থেকে গ্যাস দেওয়া বন্ধ ছিল।

১৪ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্য সংকটে জ্বালানিতে অতিরিক্ত খরচ ৪-৫ বিলিয়ন ডলার: অর্থমন্ত্রী

১৭ ঘণ্টা আগে