প্রতিনিধি, কলাপাড়া

পটুয়াখালীর কলাপাড়ায় মা ইলিশ ধরা নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারের দায়ে পায়রা বন্দর নৌ পুলিশের অভিযানে ৬ জেলেকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে আলাদা দু’টি অভিযান চালিয়ে পায়রা বন্দরের বঙ্গোপসাগর সংলগ্ন চ্যানেলের বিভিন্ন স্থান থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃত জেলেরা হলেন- কলাপাড়া উপজেলার মাসের চৌকিদার, রুহুল আমিন চৌকিদার ও রফিকুল হাওলাদার এবং রাঙ্গাবালি উপজেলার আরিফ হোসেন, রবিন মোল্লা ও মিজানুর হাওলাদার।
নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, সাগর ও নদীতে ২২ দিনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ ধরার অপরাধে অভিযান পরিচালনা করে দু’টি ট্রলারসহ তাদেরকে আটক করা হয়। তাদের সঙ্গে থাকা বিভিন্ন প্রজাতির মাছ স্থানীয় এতিমখানা ও গরিবদের মাঝে বিতরণ করা হয়।
কলাপাড়া পায়রা বন্দর নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. আজিজুল হক বলেন, মা ইলিশ রক্ষার অভিযানের প্রথম দিনে তাদের মাছ শিকাররত অবস্থায় আটক করা হয়েছে। আটককৃত মাছ এতিমখানায় দান করে জাল ও ট্রলার দুটিকে হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আলাদা দুটি মামলা দায়ের করে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে সমুদ্র এবং নদীতে কেউ মাছ শিকারে নামলে তাদের আইনের আওতায় আনা হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। তার জায়গায় খুলনা মহানগর পুলিশের (কেএমপি) কমিশনার (ডিআইজি) মোহাম্মদ জাহিদুল হাসানকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি পদে পদায়ন করা হয়েছে।
১৫ ঘণ্টা আগে
সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর উদ্যোগে এবার হজযাত্রীদের বিমান ভাড়া গত বছরের তুলনায় ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
১৬ ঘণ্টা আগে
সংস্থাটির অভিযোগ, সংসদীয় কার্যপ্রণালী বিধি ও দীর্ঘদিনের সংসদীয় চর্চা উপেক্ষা করে ক্ষমতাসীন দল একচ্ছত্র ক্ষমতার অপব্যবহারের দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশেষ করে, ‘স্বার্থের সংঘাতে দুষ্ট ও বহুবিধ কর্মকাণ্ডের জন্য বিতর্কিত’ পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীকে দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয়
১৮ ঘণ্টা আগে
এদিকে, একটি কাবিননামার কপিও প্রকাশ করা হয়েছে। সেখানে ৩ লাখ টাকা দেনমোহরে বিয়ে সম্পন্ন হওয়ার তথ্য রয়েছে। কাবিননামায় সাক্ষী হিসেবে আবুল হোসেন ও মাকসুদা ইসলামের নাম উল্লেখ করা হয়েছে।
২১ ঘণ্টা আগে