উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ

টাঙ্গাইল প্রতিনিধি
আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১০: ১২
ফাইল ছবি

টাঙ্গাইলে ক‌মিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় বি‌চ্ছিন্ন হয়ে পড়েছে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ। বৃহস্প‌তিবার (২৯ ফেব্রুয়া‌রি) সকাল ৭টা ৭ মিনিটের দি‌কে টাঙ্গাইল সদর উপ‌জেলার ক‌রো‌টিয়া এলাকায় ঘটনাটি ঘ‌টে।

বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল ঘারিন্দা স্টেশন পুলিশ অফিসার মো. আলী আকবর।

তিনি বলেন, টাঙ্গাইলের লোকাল ক‌মিউটার ট্রেন টাঙ্গাইল ঘারিন্দা স্টেশন থেকে ছেড়ে যায় সকাল ৭টা ৭ মিনিটে। এর কিছুক্ষণ পরেই জেলার মির্জাপুর উপজেলায় ছয়শ গ্রামে পৌঁছেলে ট্রেনটি ইঞ্জিন বিকল হয়। তবে তিনি জানান, দ্রুত কাজ চলছে, ঢাকা থেকে ইঞ্জিন আসছে।

এদি‌কে ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার ঘটনায় ঢাকাগামী সিরাজগঞ্জ এক্স‌প্রেস ট্রেন টাঙ্গাইলের ঘা‌রিন্দা স্টেশ‌নে, লোকাল নাইন‌টি নাইন ট্রেন ‌বঙ্গবন্ধু সেতুপূর্ব স্টেশনে, বনলতা এক্সপ্রেস বঙ্গবন্ধু সেতু প‌শ্চিমপাড় স্টেশ‌নে আটকা প‌ড়ে‌ছে এবং ঢাকা থে‌কে ছেড়ে আসা চিলাহাটিগামী নীলসাগর এক্স‌প্রেস ট্রেন‌টি মৌচাক স্টেশ‌নে আটকা প‌ড়ে‌ছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা দ্রুত

৭ ঘণ্টা আগে

এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত স্তাভরস লামব্রিনিদিস এবং জি৭৭ ও চীনের চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরের মধ্যে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।

৯ ঘণ্টা আগে

প্রাথমিক শিক্ষায় গবেষণা প্রস্তাব আহ্বান, প্রতিটিতে বরাদ্দ ২ লাখ টাকা

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এ লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে।

১১ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তাদের গাড়ির খরচ কমছে না

এর ফলে উপসচিব থেকে সচিব পদমর্যাদার কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের খরচ আগের মতো ৫০ হাজার টাকাই থাকছে। বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও সশস্ত্র বাহিনীর প্রাধিকারভুক্ত কর্মকর্তারাও গাড়ি রক্ষণাবেক্ষণের এ খরচ পেয়ে থাকেন। তাদের জন্যও এ খরচ কমানোর উদ্যোগ নিয়েও তা থেক

১১ ঘণ্টা আগে