ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের বিকল্প নেই: প্রধান উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বৃহস্পতিবার জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ছবি: প্রধান উপদেষ্টার কার্যালয়

আগের ঘোষণা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারি মাসে নির্বাচন আয়োজনের কথা পুনর্ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কোনো বিকল্প আমাদের হাতে নেই।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে এ কথা বলেছেন তিনি।

বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনটি ম্যান্ডেটের অন‍্যতম হচ্ছে সংস্কার। তাই নির্বাচন ও বিচারের মতোই সমান গুরুত্ব দিয়ে জুলাই সনদের বিষয়টিকে দেখতে হবে।

প্রায় দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে ঐকমত্য কমিশনের প্রস্তাব এবং এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। আরও জানানো হয়েছে, খুব শিগগিরই কমিশন তাদের প্রতিবেদন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জমা দেবে।

এর আগে জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে ঐকমত্য গড়ে তুলতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠকে কমিশনের পক্ষ থেকে জুলাই সনদ বাস্তবায়নের চারটি পদ্ধতির কথা তুলে ধরা হয়।

কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, চারটি প্রস্তাবের মধ্যে দুটি প্রস্তাবে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। জুলাই সনদও তাদের পাঠানো হয়েছে। এতে সই করার জন্য শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার মধ্যে দুটি করে নাম দিতে বলা হয়েছে।

আজকের বৈঠকের মাধ্যমে ঐকমত্য কমিশন তৃতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করল। রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের পরবর্তী বৈঠক আগামী রোববার (১৪ সেপ্টেম্বর)।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন প্রধানমন্ত্রীর

মেলায় সরকারি-বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, ৭৩টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্বতন্ত্র গবেষক, শিক্ষার্থী, নতুন স্টার্টআপ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান (এসএমই) এবং বৈশ্বিক বিনিয়োগকারীরা অংশ নিয়েছেন। আয়োজনে প্রযুক্তি, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পরিবেশসহ বিভিন্ন খাতের এক হাজারের বেশি নতুন

১৫ ঘণ্টা আগে

তরুণরা চাইলে দেশ পরিবর্তন করা সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি একটা সাহায্য চাই, হেল্প চাই। আমি যতটুকু জানি বাংলাদেশে স্কাউটসের সংখ্যা প্রায় ২৩ লাখ, বিএনসিসি সদস্যের সংখ্যা ২২ হাজার। এছাড়া প্রাথমিক স্কুল-মাদ্রাসা ছাড়াও সারা দেশে হাইস্কুল, মাদ্রাসা, কলেজ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংখ্যা প্রায় দেড় কোটি। আর প্রাথমিক স্কুল-মাদ্রাসাসহ আড

১৬ ঘণ্টা আগে

ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, শতভাগ না পারলেও ৮০ শতাংশ ডেঙ্গু প্রতিরোধ সম্ভব।৩ মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার।

১৭ ঘণ্টা আগে

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সারাদেশে বৃষ্টির পূর্বাভাস

১৭ ঘণ্টা আগে
Advertisement