প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীতে তিন কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে কেউ নিহত হয়নি বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
যদিও এর আগে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ কতৃপক্ষ এক বিবৃতিতে দাবি করেছিল, সংঘর্ষে তাদের তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। তবে তারা নাম পরিচয় প্রকাশ করেনি।
ডিএমপির বিবৃতির পর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের ব্যবস্থাপনার পরিচালক আশরাফ জানিয়েছেন, তাদের বিবৃতি ভুল ছিল।
তিনি বলেন, তখন আমরা শুনেছিলাম যে, তিনজন মারা গেছে। এরপর তৎক্ষণিকভাবে বিবৃতিটি প্রকাশ করা হয়েছিল। কিন্তু পরে খোঁজ নিয়ে নিহতের বিষয়ে নিশ্চিত হতে পারিনি বলেই আগের বিবৃতি সংশোধন করে নতুন বিবৃতি দিচ্ছি।
ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, রাজধানীতে তিন কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে কেউ নিহত হয়নি। বিজ্ঞপ্তিতে নিহতের অপপ্রচার থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে ডিএমপি।
তবে সংঘর্ষের ঘটনায় ২৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজ এবং ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া এবং সংঘর্ষের জেরে প্রায় ২৫ জন শিক্ষার্থী আহত হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্লিখিত ঘটনায় দুজন নিহত হয়েছে মর্মে অনেকেই অপপ্রচার চালাচ্ছে, যা মোটেই সঠিক নয়। সংশ্লিষ্ট সবাইকে এরূপ অপপ্রচার থেকে বিরত থাকার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হলো।

শাস্তি পাওয়া শিক্ষার্থীদের মধ্যে আরবি বিভাগের সাতজন; ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ, অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ প্রোগ্রাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং আইন বিভাগের তিনজন করে শিক্ষার্থী রয়েছেন। ভূগোল ও পরিবেশ, ইংরেজি এবং দর্শন বিভাগ থেকে শাস্তি
১ দিন আগে
নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।
১ দিন আগে
বিশ্বব্যাংকের মতে, দক্ষিণ এশিয়ার জনমিতিক পরিবর্তন নীতিগত পদক্ষেপ নেওয়ার জন্য একটি সুযোগ তৈরি করেছে। সরকারগুলো যদি এখনই স্কুলব্যবস্থার পরিকল্পনা করে এবং এই পরিবর্তন থেকে পাওয়া সুবিধা আবার শিক্ষায় বিনিয়োগ করে, তাহলে শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়াকে প্রতিটি শিশুর জন্য আরও উন্নতমানের শিক্ষা নিশ্চিত করার স
১ দিন আগে
নির্দেশনায় বলা হয়, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জেলা ও উপজেলা পর্যায়ের সব দাপ্তরিক মূল ভবন এবং জেলা পরিষদের আওতাধীন স্থাপনাগুলোতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে হবে।
১ দিন আগে