প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন দূর্জয় রায় এবং সাধারণ সম্পাদক হয়েছেন মুহাম্মদ মোস্তাকিম। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মিশকাতুল মাশিয়াত।
ছাত্র ইউনিয়নের ঢাবি সংসদের ৩৬তম সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে দুটি পদ ফাঁকা রেখে ২৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির সহসভাপতি হয়েছেন মধুসূদন কর্মকার, অর্থী আনজুম, ফাতিন ইশরাক ও সাব্বির হোসেন। সহকারী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইসরাত জাহান অনু, ফাহিম ইনতিসার তাসীন ও জোবায়ের ইবনে ইমাম।
এ ছাড়া কোষাধ্যক্ষ হিসেবে সীমান্ত রঞ্জন চাকমা, দপ্তর সম্পাদক হিসেবে মৃধা রাইয়ান, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে ফাইজা ফাইরুজ রিমঝিম এবং শিক্ষা ও গবেষণা সম্পাদক হিসেবে আনিয়া খান দায়িত্ব পেয়েছেন।
শনিবার (২৩ মে) সংগঠনটির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতিবার (২১ মে) বিশ্ববিদ্যালয়ের কলাভবনের বটতলায় আয়োজিত উদ্বোধনী সমাবেশের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। সম্মেলনের উদ্বোধন করেন আনু মুহাম্মদ।
বিদায়ী সভাপতি মেঘমল্লার বসুর সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি তামজীদ হায়দার ও বিদায়ী সাধারণ সম্পাদক মাঈন আহমেদ।

তদন্ত-সংশ্লিষ্টরা জানিয়েছেন, তদন্ত কার্যক্রম প্রায় শেষ হয়েছে। রিপোর্টগুলো হাতে পাওয়ায় অভিযোগপত্র তৈরির কাজ চলছে। জানা গেছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল রোববার আদালতে অভিযোগপত্র দাখিল করা হতে পারে।
৩ ঘণ্টা আগে
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের যাতায়াত স্বস্তিদায়ক করতে মহাসড়কে পণ্যবাহী যান চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সংস্থাটির নির্দেশনা অনুযায়ী ঈদের আগে তিন দিন ও পরে তিন দিনসহ সাত দিন মহাসড়কে ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে।
৪ ঘণ্টা আগে
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় সাবেক সংসদ সদস্য এবং পানিসম্পদ ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সাবেক উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবকে জেলগেটে এক দিনের জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।
৪ ঘণ্টা আগে
মন্ত্রী বলেন, জাতিসংঘ শুরু থেকেই রোহিঙ্গা ইস্যুটিকে বিশ্বসম্প্রদায়ের মনোযোগের কেন্দ্রে রেখেছে, যা অত্যন্ত প্রশংসার যোগ্য এবং আশাব্যঞ্জক। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, ‘বাংলাদেশ সর্বদা শান্তিপূর্ণ, মর্যাদাপূর্ণ ও টেকসই অভিবাসনে বিশ্বাসী। তবে রোহিঙ্গা সংকট বর্তমানে একটি জটিল ও স্পর্শকাতর ইস্যুতে পরিণত হয়েছে
৫ ঘণ্টা আগে