দলীয় প্রতীকহীন স্থানীয় নির্বাচন বেশি চ্যালেঞ্জিং হবে: পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ১৭: ৩৮
লক্ষ্মীপুর সদর উপজেলার হাজী ফতেহ মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে জাতীয় নির্বাচনের চেয়েও বড় চ্যালেঞ্জ হিসেবে অভিহিত করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

শুক্রবার (২৪ এপ্রিল) লক্ষ্মীপুরে এক অনুষ্ঠানে তিনি বলেন, এবারের নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় প্রতিযোগিতা হবে অনেক বেশি। ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের সঙ্গে সাধারণ মানুষের ভাগ্য জড়িত থাকায় এই নির্বাচনকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই।

মন্ত্রী বলেন, দলীয় প্রতীক না থাকায় এবারের স্থানীয় সরকার নির্বাচন হবে আরও বেশি প্রতিযোগিতামূলক। গ্রামীণ জনপদের উন্নয়নে জনবান্ধব ও সত্যিকারের প্রতিনিধিদের নির্বাচিত করতে এখন থেকেই ভোটার ও নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।

পানিসম্পদ মন্ত্রী বলেন, ‘নির্বাচিত স্থানীয় প্রতিনিধি না থাকায় আমরা পদে পদে সংকটের মুখে পড়ছি। গত দেড় যুগের অপশাসনের প্রভাবে তৃণমূল পর্যায়ে এখন নানাবিধ সমস্যা প্রকট। অনেক এলাকায় চেয়ারম্যান-মেম্বাররা পলাতক বা অনুপস্থিত থাকায় জনসেবা ব্যাহত হচ্ছে। তবে যারা বর্তমানে দায়িত্ব পালন করছেন, জনস্বার্থে আমরা তাদের সব ধরনের সহযোগিতা দেব।’

স্থানীয় নির্বাচন প্রসঙ্গে এ্যানি চৌধুরী বলেন, ‘চেয়ারম্যান পদে দলের এমন ব্যক্তিকেই প্রার্থী হতে হবে যিনি জনবান্ধব এবং যাঁর সঙ্গে জনগণের নিবিড় সম্পৃক্ততা রয়েছে। দলের ভেতরে একাধিক প্রার্থী হয়ে নিজেদের জয় হাতছাড়া করা যাবে না। ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের সঙ্গে সাধারণ মানুষের ভাগ্য জড়িত, তাই একে হালকাভাবে দেখার সুযোগ নেই। সৎ ও যোগ্য প্রতিনিধি নির্বাচিত না হলে সাধারণ মানুষ বিপদে পড়বে। তাই সঠিক প্রার্থী বাছাইয়ে এখন থেকেই সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রীর একান্ত সচিব জামশেদ আলম রানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপী এবং দিঘলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম সারোয়ার প্রমুখ।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বাংলাদেশে হামের পরিস্থিতি ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বাংলাদেশে চলমান হামের প্রাদুর্ভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। দেশের ৬৪ জেলার মধ্যে ৫৮টিতে সংক্রমণ ছড়িয়ে পড়া, টিকার ঘাটতি এবং মৃত্যুর ক্রমবর্ধমান হারের ওপর ভিত্তি করে পরিস্থিতিকে জাতীয়ভাবে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ হিসেবে মূল্যায়ন করেছে সংস্থাটি।

১২ ঘণ্টা আগে

সার্ককে ফের সক্রিয় করার তাগিদ দিল বাংলাদেশ

বৈঠকে সার্ক সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিদল অংশগ্রহণ করেন। সদস্য রাষ্ট্রসমূহের প্রতিনিধিদলগুলো সার্কের উন্নয়নের জন্য তাদের নিজ নিজ জাতীয় দৃষ্টিভঙ্গি ও অগ্রাধিকার তুলে ধরে।

১২ ঘণ্টা আগে

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৪২ জন মারা গেছেন। আর হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন ১৯৮ জন।

১২ ঘণ্টা আগে

জুলাই সনদে ‘প্রতারণার’ আশ্রয় নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, মানবাধিকার কমিশন ও গুম কমিশনের বিষয়ে নানা প্রশ্ন রয়েছে। পাশাপাশি জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে, বিএনপি তার অঙ্গীকার অনুযায়ী সংশোধন করে বাস্তবায়ন করবে।

১৪ ঘণ্টা আগে