প্রতিবেদক, রাজনীতি ডটকম

পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন বলেছেন, আমরা একটি উন্নত বাংলাদেশের জন্য 'আশা, প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা' নিয়ে আগামী বছরের দিকে তাকিয়ে আছি।
শনিবার (৭ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ফরেন অফিস স্পাউস অ্যাসোসিয়েশন (ফোসা) আয়োজিত বার্ষিক 'ফোসা ইন্টারন্যাশনাল চ্যারিটি বাজার ২০২৪'-এ তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র সচিব বলেন, আসুন, আমরা একটি উন্নত বাংলাদেশের জন্য কঠোর পরিশ্রম করি, বাংলাদেশকে উন্নত করাই হবে জীবন উৎসর্গকারীদের প্রতি শ্রদ্ধা নিবেদন।
বিদায়ী বছরটি অনেক ত্যাগ ও রক্তপাতের সাক্ষী হয়েছে উল্লেখ করে জসিম বলেন, আমাদের অনেক তরুণ জীবন হারিয়েছেন। যারা এখন আর আমাদের মাঝে নেই। কিন্তু তাদের বীরত্বকে আমরা স্মরণ ও সম্মান করি। ‘আসুন আমরা তাদের জন্য কাজ করি।’
পররাষ্ট্র সচিব বলেন, সারা বিশ্বে গোলযোগ ও বিশৃঙ্খলা, মৃত্যু ও ধ্বংস, অযৌক্তিকতা ও উন্মাদনা, অন্যায় ও অবিচার বিরাজ করছে।
তিনি বলেন, আসন্ন বছরে আমরা অলৌকিক কিছু দেখার আশা করতে পারি না, কিন্তু আমাদের একটি অংশ হতাশা এবং ধ্বংসের সময়েও আশা দেখতে পায়। সুতরাং, আমরা আশাকরি বিশ্বের একটি ভাল অগ্রগতি দেখতে পাব এবং এর জন্য আমাদের কাজ করতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি জিনাত আরা। এতে উপস্থিত ছিলেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, ফোসা'র সভাপতি শায়লা পারভীন প্রমুখ।

দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার পাশাপাশি পর্যটনশিল্পে ব্যবসার সুযোগ বাড়ানোর লক্ষ্যেই এবারের মেলার আয়োজন করা হয়েছে। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেলার আয়োজন ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন তথ্য জানান এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল।
২০ ঘণ্টা আগে
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, আগামী বছরের ৬ জুন এইচএসসি পরীক্ষা শুরুর আগেই ইউপি নির্বাচন শেষ করার বিষয়ে বৈঠকে অংশ নেওয়া সবাই একমত হয়েছেন। তবে ভোট শুরুর দিনক্ষণ এখনো ঠিক হয়নি।
২০ ঘণ্টা আগে
কার্ডের সদস্যরা প্রতি ১০০ টাকা বা ১ মার্কিন ডলার খরচের বিপরীতে ৩টি ‘মেম্বারশিপ রিওয়ার্ডস পয়েন্ট’ অর্জন করতে পারবেন। এসব পয়েন্ট ব্যবহার করে গিফট ভাউচার সংগ্রহ, বার্ষিক ফি মওকুফ বা পয়েন্ট দিয়ে কেনাকাটার সুবিধা পাওয়া যাবে।
২১ ঘণ্টা আগে
রাজধানীতে যানবাহন কেনাবেচার জন্য একটি সুনির্দিষ্ট, নিরাপদ ও আধুনিক মার্কেটপ্লেস গড়ে তোলার লক্ষ্যেই আইসিসিবির সুবিশাল ও সুসজ্জিত প্রাঙ্গণকে বেছে নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ ধারাবাহিক আয়োজন এখন থেকে প্রতি শুক্রবার নিয়মিতভাবে আইসিসিবিতে বসবে।
২১ ঘণ্টা আগে