আগামী নির্বাচন হতে যাচ্ছে মাইলফলক : সিইসি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে মাইলফলক।’ রবিবার (৯ নভেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) অফিশিয়াল ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় তিনি এমন মন্তব্য করেন।

সিইসি বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে আমাদের জন্য একটা মাইলফলক। একদিকে সারা বিশ্বে তাকিয়ে আছে। আরেক দিকে দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে ভোটাধিকার প্রয়োগ করতে। আমাদের তরুণসমাজ, বিশেষত যারা প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন, তাদের যে আগ্রহ, তা আমাদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক। আপনার ভোট আপনার শক্তি। নিজে ভোটাধিকার প্রয়োগ করুন এবং অন্যকেও ভোটদানে উৎসাহিত করুন।’

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী, প্রথমবারের মতো প্রবাসী থেকে আপনার ভোট নিশ্চিতকল্পে নির্বাচন কমিশন একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। আশা করি সবার সহযোগিতায় এ উদ্যোগ সফল হবে।’

নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেন, ‘নির্বাচনকালীন আপনার দেওয়া একটা ভুল ও মিথ্যা তথ্যের কারণে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বাধাগ্রস্ত হয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হতে পারে। আমাদের সবার দায়িত্ব, যেন কোনো কোনো খবর অন্ধভাবে বিশ্বাস করে যেন বিভ্রান্ত না হই।

সত্যিকারের উৎস থেকে খবর সংগ্রহ করতে হবে বা সরাসরি নির্বাচন কমিশন বা উপযুক্ত কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে।’

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘প্রত্যেক প্রার্থী ও সবার প্রতি আহ্বান, আচরণ বিধি ও বিধি-বিধান কঠোরভাবে মেনে চলবেন।’

নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমেদ বলেন, ‘নারী-পুরুষ প্রায় সমান সমান। ভোট অবশ্যই জেন্ডারবান্ধব হতে হবে। কাউকে অধিকারবঞ্চিত করার অধিকার কারো নেই। তারা যাতে সঠিকভাবে সর্বাধিক ভোট দিতে পারে আমরা সেভাবে কাজ করে যাচ্ছি।’

ইসি সচিব আখতার আহমেদ বলেন, ‘ভোট একটা সমন্বয়ের ব্যাপার। প্রত্যেকটা মানুষের সহযোগিতা প্রয়োজন। আমরা অঙ্গীকার করছি জাতিকে একটা ভালো নির্বাচন উপহার দেব।’

আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল দিয়ে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণ করতে চায় নির্বাচন কমিশন। এ জন্য সব প্রস্তুতি গুছিয়ে নিচ্ছে সংস্থাটি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

৫০তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, পাশ ৬ হাজার ১৬৫

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে ফল প্রকাশের তথ্য নিশ্চিত করেন পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান।

১৬ ঘণ্টা আগে

পুলিশের ঊর্ধ্বতন আরও ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

বাংলাদেশ পুলিশের ১৭ জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। অবসরপ্রাপ্তদের মধ্যে তিনজন উপমহাপরিদর্শক (ডিআইজি) এবং ১১ জন অতিরিক্ত ডিআইজি সমমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

১৬ ঘণ্টা আগে

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা ‘গুঞ্জন’, সরকার কিছু জানে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে ছড়িয়ে পড়া আলোচনাকে ‘গুঞ্জন’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি বলেছেন, রাষ্ট্রপতি স্বাস্থ্যগত বা অন্য কোনো কারণে পদত্যাগ করতে চাইলে সংবিধানে সে সুযোগ রয়েছে।

১৬ ঘণ্টা আগে

সাংবাদিক পরিচয় নির্ধারণে ‘যথাযথ কর্তৃপক্ষ’ চান তথ্যমন্ত্রী

মন্ত্রী বলেন, প্রেস অ্যাক্রেডিটেশন কমিটির প্রতিটি সিদ্ধান্তে সংবিধান, প্রচলিত আইন ও বিধিবিধানের প্রতিফলন থাকতে হবে। একই সঙ্গে সিদ্ধান্ত গ্রহণে দূরদর্শিতা, প্রজ্ঞা ও অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি অনুসরণের আহ্বান জানান তিনি।

১৬ ঘণ্টা আগে