প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে মো. আলফাজ (২৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে রাজধানীর খিলক্ষেত মেইন রোডে এই দুর্ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আলফাজ পেশায় ইভেন্ট ম্যানেজমেন্ট কর্মী ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কান্দাছিয়া গ্রামের আব্দুল বারেকের ছেলে। বর্তমানে মিরপুর ১২ নম্বর এলাকায় ভাড়া থাকতেন।
ঢামেক হাসপাতালে নিয়ে আসা নিহতের ভাই মাহফুজ হোসেন বলেন, ‘আমার ভাই একটি কোম্পানিতে ইভেন্ট ম্যানেজমেন্টের কর্মী হিসেবে কর্মরত ছিল। গতকাল রাত সোয়া ১২টার দিকে আলফাজ ঘটনাস্থল দিয়ে মালামাল ভর্তি একটি পিকআপ গাড়ি নিয়ে যাওয়ার সময় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে গাড়িতে থাকা আমার ভাই গুরুতর আহত হয়। পরে পথচারীরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে আমরা সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আলফাজকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানান ভাই আর বেঁচে নেই।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলোতে সরকারি বিজ্ঞাপন দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে অনুরোধ জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় অনলাইন সংবাদমাধ্যমের সম্পাদক ও প্রকাশকরা। এ সময় মন্ত্রী বলেন, বিদ্যমান আইনি কাঠামো ও মতপ্রকাশের স্বাধীনতা বজায় রেখেই অনলাইন স
১২ ঘণ্টা আগে
রিমান্ডে পাঠানো দুই আসামি হলেন শাহ আমানত সাবির ও হোসাইন তানিম। কারাগারে পাঠানো চারজন হলেন জুনায়েদ, আতাউল্লাহ শাহ, আবিদুর রহমান ও বায়েজিদ।
১৩ ঘণ্টা আগে
জুলাই আন্দোলনের সময় হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার ভার্চ্যুয়াল শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন
১৪ ঘণ্টা আগে