বিসিএস ক্যাডার চান মাধ্যমিকের সহকারী শিক্ষকরা, বার্ষিক পরীক্ষা বন্ধ রেখে কর্মবিরতি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
রোববার মাউশির সামনে বিক্ষোভ কর্মসূচি পালন শেষে সোমবার থেকে সারা দেশে পূর্ণদিবস কর্মবিরতি ঘোষণা করে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি।

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের পদ বিসিএস ক্যাডারভুক্ত করাসহ চার দফা দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতিতে যাচ্ছেন শিক্ষকরা। বার্ষিক পরীক্ষা বন্ধ রেখেই কর্মসূচি পালন করবেন বলে ঘোষণা দিয়েছেন তারা।

রোববার (৩০ নভেম্বর) ঢাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের (মাউশি) সামনে বিক্ষোভ কর্মসূচি পালন শেষে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

তারা জানান, সোমবার (১ ডিসেম্বর) থেকে এই পূর্ণদিবস কর্মবিরতি তারা পালন করবেন। এদিকে সোমবার বার্ষিক পরীক্ষাও রয়েছে। পূর্ণদিবস কর্মবিরতির কারণে তারা বার্ষিক পরীক্ষাও বন্ধ রাখবেন।

সহকারী শিক্ষক পদের মাধ্যমেই সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মজীবন শুরু করেন নিয়োগপ্রাপ্তরা। এ পদটিকেই নবম গ্রেডের বিসিএস (মাধ্যমিক) পদসোপানে অন্তর্ভুক্তির দাবি করছেন সহকারী শিক্ষকরা।

বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির চার দাবি হলো—

  • সহকারী শিক্ষক পদকে বিসিএস (শিক্ষা) ক‍্যাডারভুক্ত করে ‘মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর’ গঠনের গেজেট প্রকাশ;
  • সিনিয়র শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, প্রধান শিক্ষক, জেলা শিক্ষা অফিসার ও সহকারী জেলা শিক্ষা অফিসারসহ বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত শিক্ষকদের বিভিন্ন শূন্য পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন দ্রুত কার্যকর করা;
  • সুপ্রিম কোর্টের রায়ের আলোকে ২০০১-২০১২ ব্যাচের সব শিক্ষকের বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেডের মঞ্জুরি আদেশ দেওয়া; এবং
  • বিএড-এমএড পেশাগত ডিগ্রি অর্জনের জন্য ২০১৫ সালের আগের মতো সহকারী শিক্ষকদের দুই থেকে তিনটি ইনক্রিমেন্টসহ অগ্রিম বর্ধিত বেতন সুবিধা বহাল করে গেজেট প্রকাশ করা।
Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সরকার সাইবার সুরক্ষা আইন সংশোধন করবে: আইনমন্ত্রী

সাইবার অপরাধ দমনে বর্তমান সাইবার সুরক্ষা আইন, ২০২৬ যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। এ কারণে আইনটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

১৫ ঘণ্টা আগে

সম্পর্ক নতুনভাবে শুরু করতে দ্বিপক্ষীয় সফর প্রয়োজন: হুমায়ুন কবির

ভারতের সঙ্গে গত ১৫ বছরের সম্পর্কের ধারা থেকে বেরিয়ে নতুনভাবে সম্পর্ক এগিয়ে নিতে চায় বাংলাদেশ। এ জন্য ভারতের সঙ্গে প্রধানমন্ত্রীর বহুপক্ষীয় সফরের অংশ হিসেবে নয়, বরং দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত, বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

১৬ ঘণ্টা আগে

সাক্ষীকে হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

মানবতাবিরোধী অপরাধের মামলার কোনও সাক্ষীকে হুমকি বা ভয়ভীতি দেখিয়ে বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করা যাবে না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

১৬ ঘণ্টা আগে

দুবাই-সিঙ্গাপুরে হাজার হাজার কোটি টাকা পাচার— আসিফের বিরুদ্ধে অভিযোগ দুদকে

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিদেশে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ডে এসব অর্থ পাচার করে সম্পদ কেনা ও ব্যবসায় বিনিয়োগের অভিযো

১৭ ঘণ্টা আগে
Advertisement