নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব টিপু গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
বিএনপি নেতা টিপুকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ সদর থানা-পুলিশ: ছবি: সংগৃহীত

বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফার ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিন বুধবার (৮ নভেম্বর) সকালে মিছিল বের করার সময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা যায়, আজ বুধবার সকাল পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চ টার্মিনালের সামনে অবরোধের সমর্থনে মিছিলে বের করা চেষ্টা করেন বিএনপি নেতাকর্মীরা। ওই সময় নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এ সময় মিছিলে আসা অন্য নেতাকর্মীরা পালিয়ে যাযন।

এর আগে মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেলে শহরে অবরোধ সমর্থনে মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু নেতৃত্ব দিয়ে মিছিল বের করেন।

সদর মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহাদাত হোসেন জানান, কেন্দ্রীয় লঞ্চ টার্মিনালে নাশকতা করার সময় মহানগর বিএনপির সদস্যসচিব টিপুকে গ্রেপ্তার করা হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

৪ ডিআইজিসহ ৮ পুলিশ কর্মকর্তাকে বদলি

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। তার জায়গায় খুলনা মহানগর পুলিশের (কেএমপি) কমিশনার (ডিআইজি) মোহাম্মদ জাহিদুল হাসানকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি পদে পদায়ন করা হয়েছে।

১৪ ঘণ্টা আগে

হজের বিমান ভাড়া কমছে ২৫ হাজার টাকা

সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর উদ্যোগে এবার হজযাত্রীদের বিমান ভাড়া গত বছরের তুলনায় ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

১৫ ঘণ্টা আগে

স্থায়ী কমিটি গঠনে সংসদীয় বিধি ও চর্চা লঙ্ঘন, ক্ষমতার অপব্যবহারের দৃষ্টান্ত: টিআইবি

সংস্থাটির অভিযোগ, সংসদীয় কার্যপ্রণালী বিধি ও দীর্ঘদিনের সংসদীয় চর্চা উপেক্ষা করে ক্ষমতাসীন দল একচ্ছত্র ক্ষমতার অপব্যবহারের দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশেষ করে, ‘স্বার্থের সংঘাতে দুষ্ট ও বহুবিধ কর্মকাণ্ডের জন্য বিতর্কিত’ পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীকে দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয়

১৭ ঘণ্টা আগে

দ্বিতীয় স্ত্রী দাবি জামায়াত এমপির, বায়োডাটায় লেখা ‘অবিবাহিত’

এদিকে, একটি কাবিননামার কপিও প্রকাশ করা হয়েছে। সেখানে ৩ লাখ টাকা দেনমোহরে বিয়ে সম্পন্ন হওয়ার তথ্য রয়েছে। কাবিননামায় সাক্ষী হিসেবে আবুল হোসেন ও মাকসুদা ইসলামের নাম উল্লেখ করা হয়েছে।

২০ ঘণ্টা আগে