প্রতিবেদক, রাজনীতি ডটকম

জামিনে মুক্ত হয়ে ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র সেন্ট লুসিয়ায় যাওয়ার কথা রটলেও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাইয়েই রযেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বেনজীরকে ‘জঘন্য হত্যাকারী’ আখ্যা দিয়ে সংসদে প্রতিমন্ত্রী বলেন, আমাদের কাছে যে তথ্য আছে তাতে বেনজীর ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র সেন্ট লুসিয়ায় যাননি। দুবাইয়ে আছেন। তাকে দুবাই থেকে দেশে ফিরিয়ে আনা হবে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ তথ্য দেন প্রতিমন্ত্রী। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অধিবেশনে সভাপতিত্ব করছিলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বেনজীর আহমেদ কিলার, হাজার হাজার নেতাকর্মীকে তিনি হত্যা করেছেন। দেশ ও জাতির দুশমন তিনি। বেনজীর সেন্ট লুসিয়ায় যাননি, তিনি দুবাইয়ে আছেন। আমাদের দূতাবাস সতর্ক আছে। আমরা কিছু করছি তার বিচারের জন্য। আমরা সবাই এক আছি। আমরা একসঙ্গে কাজ করছি।
হুমায়ুন কবির আরও বলেন, কেস করে জঘন্য হত্যাকারীকে আনতে পারব। মানুষ হত্যাকারীকে দেশে ফিরিয়ে আনব। আওয়ামী লীগের যারা দেশের জেলে আছে তাদের বিচার হবে। আমাদের সাপোর্ট করেন, আমরা ইনশাআল্লাহ বিচার করব।
এর আগে সংসদের কার্যপ্রণালিবিধির ১৪৭ ধারায় বেনজীর আহমেদের দুবাইয়ে গ্রেপ্তারের পরও জামিন পাওয়া ও সেন্ট লুসিয়ায় চলে যাওয়ার বিষয়টি তুলে ধরে আলোচনা উত্থাপন করেন ঢাকা-১৮ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম।
পরে এ বিষয়ে জামায়াত থেকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রোকেয়া বেগম ও মারজিয়া বেগম এবং বিএনপির দুই সংসদ সদস্য ফরিদপুর-৪ আসনের শহিদুল ইসলাম বাবুল ও পটুয়াখালী-৪ আসনের এ বি এম মোশাররফ হোসেন বক্তব্য রাখেন।
সংসদে আলোচনায় সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের সবাই বেনজীরের বর্তমান অবস্থান নিয়ে জানতে চান এবং তাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি জানান।

নুর মোহাম্মদ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক হন। মামলার রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন। দুই যুগ পর সেই মামলায় ১০ বছরের সাজা ভোগ করতে ১০৪ বছর বয়সে কারাগারে গেলেন তিনি।
৫ ঘণ্টা আগে
তথ্য গোপন ও আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগে এক আইনজীবী ও মামলার আবেদনকারীকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করাকে কেন্দ্র করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগবিতণ্ডা প্রসঙ্গে মুখ খুলেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ম
৬ ঘণ্টা আগে
ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। তিনি বলেন, বাঁধন আনুষ্ঠানিক অভিযোগ করার পর বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালোভাবে তুলে ধরা হবে।
৭ ঘণ্টা আগে
হাসান শিপুল বলেন, ডেঙ্গু পরিস্থিতির জন্য আগামী তিন মাসকে ‘গুরুত্বপূর্ণ’ বলে বর্ণনা করেছেন সরকারপ্রধান। তিনি বলেছেন, ‘এ সময়ে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি স্থাপনা ও আশপাশের এলাকা নিয়মিত পরিষ্কার রাখার বিষয়ে মানুষক
৮ ঘণ্টা আগে