টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

নেপিয়ারে প্রথম টি-২০ ম্যাচে টস জিতে বোলিং নিয়ে ৫ উইকেটের জয় তুলে নিয়েছিল বাংলাদেশ দল। সিরিজ জয় করায় দ্বিতীয় টি-২০ ম্যাচেও টস জিতেছে বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালেও শুরুতে বোলিং করবে নাজমুল শান্তর দল।

দলকে প্রথম ম্যাচে জয় এনে দেওয়া লিটন দাস ব্যাটিংয়ের সময় ইনজুরিতে পড়েন। দ্বিতীয় এই টি-২০ ম্যাচে খেলতে পারছেন না তিনি। তার জায়গায় একাদশে ঢুকেছেন শামীম হোসেন পাটোয়ারি। এই ম্যাচে উইকেটকিপিং করবেন রনি তালুকদার। একাদশের বাকি সদস্যরা অপরিবর্তিত আছেন।

নিউজিল্যান্ড ঘুরে দাঁড়ানোর ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে। গত ২৩ ডিসেম্বর নিউজিল্যান্ডের মাটিতে প্রথম ওয়ানডে জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ২৭ ডিসেম্বর জিতেছে প্রথম টি-২০। এবার নিউজিল্যান্ডে প্রথমবার সিরিজ জিতে ইতিহাস গড়ার পালা টাইগারদের।

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, রনি তালুকদার (উইকেটরক্ষক), নাজমুল শান্ত, শামিম হোসেন, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, শেখ মেহেদী, তানজিম সাকিব, শরিফুল ইসলাম, রিশাদ আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, টিম শেইফার্ট, ড্যারেল মিশেল, গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, জেমি নিশাম, মিশেল স্যান্টনার, এডাম মিলনে, টিম সাউদি, ইশ শোধি, বেন সেয়ার্স।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন

বার্তায় তারেক রহমান বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের ঐতিহাসিক এবং বহুমাত্রিক সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, ‘গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ, কমনওয়েলথের নীতি এবং জনগণের সঙ্গে জনগণের ঘনিষ্ঠ সম্পর্কের ভিত্তিতে এই অংশীদারিত্ব গড়ে উঠেছে।’

৮ ঘণ্টা আগে

মাইলস্টোন ট্র্যাজেডি: নিহতদের স্মরণে ২ দিনের কর্মসূচি

কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২১ জুলাই) সকালে ক্যাম্পাসে বিশেষ দোয়া মাহফিল, স্মৃতিকথা প্রদর্শনী ও স্মরণসভার আয়োজন করা হয়েছে। এছাড়া এই ট্র্যাজেডি স্মরণে মাইলস্টোনের সবকটি শাখায় এক দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

৮ ঘণ্টা আগে

‘প্রশিক্ষণের ঘাটতি’ ও ‘তত্ত্বাবধানের অভাবে’ মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: তদন্ত কমিশন

গত বছরের ২১ জুলাই ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় এর পাইলটের উড্ডয়ন প্রশিক্ষণের ঘাটতি ছিল বলে উঠে এসেছে তদন্ত কমিশনের জমা দেওয়া প্রতিবেদনে। একই সঙ্গে বিমানটির পাইলটের গ্রাউন্ড সুপারভাইজার বা অফিসার কমান্ডিংয়ের যথাযথ ও পর্যাপ্ত তত্ত্বাবধানের অ

১০ ঘণ্টা আগে

৪৯ লাইসেন্স বাতিল, তালিকায় মুস্তাফা কামাল-মাসুদ চৌধুরী-নূর আলী-নিজাম হাজারী

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারায় আদালতে অভিযোগপত্র দায়ের ও গৃহীত হয়েছে। ফলে এসব এজেন্সি ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩’ লঙ্ঘন করেছে। এ কারণে এ আইনের ধারা ১৩ অনুযায়ী এসব রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করা হয়েছে।

২০ ঘণ্টা আগে