প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশের জাহাজ নির্মাণ শিল্পে নিয়োজিত শ্রমিকদের উন্নত কর্মপরিবেশ নিশ্চিতের আহ্বান জানিয়েছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
বুধবার (১৩ নভেম্বর) নারায়ণগঞ্জ বন্দরে অবস্থিত কর্ণফুলী শিপইয়ার্ড পরিদর্শনকালে এ আহ্বান জানান। এ সময় তিনি শিপইয়ার্ডগুলোতে আন্তর্জাতিক মান বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন এবং জাহাজ নির্মাণ শিল্পে শিশুশ্রম বন্ধের নির্দেশনা দেন।
পরিদর্শনকালে জাহাজ নির্মাণ শিল্পে নিয়োজিত শ্রমিকদের আবাসন ব্যবস্থা নিশ্চিতের আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, মালিকপক্ষকে শ্রমিকদের স্বাস্থ্য ঝুকি ও নিরাপত্তার বিষয়টি সর্বাগ্রে বিবেচনা করতে হবে। শ্রমিকদের অতিরিক্ত কর্মঘণ্টার জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করতে হবে। নৌযান শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যথাসময়ে শ্রমিকদের বেতন ভাতা প্রদান করতে হবে। শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করা গেলে দেশের অর্থনীতি আরও বেগবান হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশের জাহাজ শিল্প এগিয়ে যাবে মর্মে উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন।
উপদেষ্টা শিপইয়ার্ডে কর্মরত বিভিন্ন পর্যায়ের শ্রমিকদের সাথে মতবিনিময় করেন এবং তাদের সাথে কুশলাদি বিনিময় করেন।
এ সময় কর্ণফুলী শিপইয়ার্ডে নির্মানাধীন বিআইডব্লিউটিসিএ এর চারটি কোস্টাল প্যাসেঞ্জার ভেসেল ও তিনটি প্যাসেঞ্জার ক্রুজ ভেসেল এবং বিআইডব্লিউটিএ এর ড্রেজারসমূহের নির্মাণ কাজ দ্রুততম সময়ের মধ্যে সমাপ্ত করার নির্দেশনা দিয়ে উপদেষ্টা বলেন, বিচ্ছিন্ন দ্বীপগুলো যেমন সন্দ্বীপ হাতিয়া মহেশখালীতে যাতায়াতের ক্ষেত্রে জনগণের দুর্ভোগ পোহাতে হচ্ছে। জনগণের দুর্ভোগ লাগবে সরকার এ সকল রুটে নৌ যোগাযোগ স্থাপন করার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারিভাবে জনগণের চাহিদার কথা চিন্তা করে জনবান্ধব নানা পদক্ষেপ নেয়া হয়েছে।
উপদেষ্টা বিআইডব্লিউটিএ কর্তৃক ডেমরার ছনপাড়াতে নির্মাণাধীন ইকোপার্ক পরিদর্শন করেন এবং বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন। উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও নদীকেন্দ্রিক পর্যটনব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ। এদেশের আনাচে-কানাচে জালের মতো নদ-নদী, খাল-বিল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দেশের প্রায় দুই-তৃতীয়াংশ মানুষ নদ-নদীর উপর নির্ভরশীল। নদীকেন্দ্রিক পর্যটনব্যবস্থা চালুর মাধ্যমে দেশি-বিদেশি পর্যটকদের সহজেই আকৃষ্ট করা যেতে পারে। উপদেষ্টা এ সময় নদীকেন্দ্রিক পর্যটন চালুর জন্য কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করেন।

আগামীকাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর শেষে ২৫ সেপ্টেম্বর রাতে দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার। এই সংক্ষিপ্ত সফরে তার সঙ্গী হবেন ৩৫ জন। এর মাঝেই আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলায় বক্তব্য দেবেন তিনি।
১০ ঘণ্টা আগে
তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ২৩ জনের মধ্যে ১২ জন ‘ইত্তেহাদুল উম্মাহ’ নামে একটি উগ্রবাদী সংগঠন প্রতিষ্ঠার পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাদের লক্ষ্য ছিল খেলাফত প্রতিষ্ঠা করা। রোববার সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
১২ ঘণ্টা আগে
মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল ১৩ বছরের কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম। এর পর থেকেই সে নিখোঁজ ছিল। নিখোঁজের এক দিন পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দক্ষিণ পাশে লালমাই পাহাড়ের গভীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুহিন, আনাস ও ফাহিম ন
১৩ ঘণ্টা আগে
সাধারণ শিক্ষার্থীরা ‘অপ্রতিম হত্যার বিচার চাই’, ‘ঘাতকদের ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগানে মহাসড়ক উত্তাল করে তোলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ সদস্যরা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালি
১৪ ঘণ্টা আগে