ফ্যানে ঝুলছিল ছেলে, বিছানায় বাবার মরদেহ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
মরদেহের প্রতীকী ছবি

রাজধানীর বাড্ডা থানাধীন বেরাইদে বাবা-ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাতে বাড্ডা থানা পুলিশ বেরাইদের জেনে পাড়ার মুবাক্কারের বাসার নিচতলা থেকে তাদের মরদেহ উদ্ধার করে। গলায় ফাঁস দেওয়া অবস্থায় ছেলে ও শায়িত অবস্থায় বৃদ্ধ বাবার মরদেহ দেখতে পায় পুলিশ।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ছেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন, আর বাবার মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাকে। ময়নাতদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।

গুলশান বিভাগের বাড্ডার জোনের সহকারী পুলিশ কমিশনার রাজন কুমার সাহা বলেন, রাতে মোবাইলে কোনো সাড়া না পেয়ে পাশের মুদি দোকানদার হারুন বাসায় এসে দরজা বন্ধ পেয়ে ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে পরে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন।

ভেতরে ছেলে রাকিব হোসেনকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান, বিছানায় বাবা গিয়াসউদ্দিনকে মৃত অবস্থায় দেখতে পান তারা। নিহত রাকিব হোসেন পেশায় ইলেকট্রিক মিস্ত্রি। আর বাবা গিয়াসউদ্দিন পেশায় স্কুল শিক্ষক।

উপস্থিত জনতা দ্রুত বিষয়টি থানায় জানালে বাড্ডা থানার এসআই সাহাবুদ্দিন মুন্সী দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। এরপর মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে নিয়ে গেলে এসআই সাহাবুদ্দিন লাশের সুরতহাল প্রস্তুত ও ময়নাতদন্তের যথাযথ কার্যক্রম শুরু করেন।

রাজেন কুমার সাহা বলেন, তদন্তের প্রাথমিক পর্যায়ে আমাদের মনে হয়েছে যে, ছেলে রাকিব হোসেন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সেটি দেখার পর বাবা গিয়াস উদ্দিন হার্ট অ্যাটাকে মারা যান।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত স্তাভরস লামব্রিনিদিস এবং জি৭৭ ও চীনের চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরের মধ্যে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।

৮ ঘণ্টা আগে

প্রাথমিক শিক্ষায় গবেষণা প্রস্তাব আহ্বান, প্রতিটিতে বরাদ্দ ২ লাখ টাকা

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এ লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে।

১০ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তাদের গাড়ির খরচ কমছে না

এর ফলে উপসচিব থেকে সচিব পদমর্যাদার কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের খরচ আগের মতো ৫০ হাজার টাকাই থাকছে। বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও সশস্ত্র বাহিনীর প্রাধিকারভুক্ত কর্মকর্তারাও গাড়ি রক্ষণাবেক্ষণের এ খরচ পেয়ে থাকেন। তাদের জন্যও এ খরচ কমানোর উদ্যোগ নিয়েও তা থেক

১০ ঘণ্টা আগে

ফুটবলমঞ্চে দেশের গৌরব— বিশ্বকাপের জার্সিতে ‘মেড ইন বাংলাদেশ’

নিউইয়র্কভিত্তিক ক্রীড়া ব্র্যান্ড ‘ক্যাপেলি স্পোর্টসে’র জন্য ঢাকার তুরাগে অবস্থিত ‘গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড অ্যাসেম্বলিং লিমিটেড’ (জিএমএ) কেপ ভার্দে জাতীয় ফুটবল দলের অফিশিয়াল ম্যাচ জার্সি তৈরি করেছে।

১০ ঘণ্টা আগে