দেশে ফিরলেন স্পিকার, বললেন ‘আমিও শুনেছি’

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৪ জুলাই ২০২৬, ১৬: ১০
শুক্রবার দুপুরে ব্যাংকক থেকে ঢাকায় ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: বিএনপি মিডিয়া সেল

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনের মধ্যে থাইল্যান্ডে চিকিৎসার জন্য ব্যক্তিগত সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বিমানবন্দরে সাংবাদিকরা হাজির হলে তাদের প্রশ্নের জবাবে স্পিকার বলেছেন, মেডিকেল চেকআপ শেষ হয়ে যাওয়ার কারণে এবং ব্যক্তিগত কিছু কাজ থাকায় তিনি নির্ধারিত সময়ের দুদিন আগেই দেশে ফিরে এসেছেন। এ সময় রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তিনিও অন্য সবার মতো শুনেছেন, কিছু জানেন না।

শুক্রবার (২৫ জুলাই) দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

এর আগে গত ১৯ জুলাই চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংককে যান হাফিজ উদ্দিন আহমদ। আগামী ২৬ জুলাই তার ফেরার জন্য ফিরতি টিকিট কাটা ছিল। দুদিন আগেই দেশে ফিরে এসেছেন তিনি।

স্পিকার ব্যাংককে থাকা অবস্থাতেই গুঞ্জন ওঠে রাষ্ট্রপতি পদত্যাগ করবেন শিগগিরই। সংবিধান অনুযায়ী, স্পিকারকে চিঠি দিয়ে পদত্যাগ করতে হয় রাষ্ট্রপতিকে। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত স্পিকারকেই ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করতে হয়। বিভিন্ন সূত্রের খবর, এসব কারণেই স্পিকারকে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসতে বলা হয়েছিল সরকারের হাইকমান্ড থেকে।

তবে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পিকার বলেন, আমি এ মাসের ১৯ তারিখে ব্যাংককে গিয়েছিলাম আমার মেডিকেল চেকআপের জন্য। গতকাল আমার মেডিকেল চেকআপ শেষ হয়েছে। সেই কারণে আমি দেশে চলে এসেছি। আপাতত এর বেশি কিছু বলার নাই।

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনের বিষয়ে জানতে চাইলে স্পিকার বলেন, আমি দেশের বাইরে ছিলাম। সুতরাং এখানে কে পদত্যাগ করল, কী করল— আমার কিছুই জানা নাই। আমি জানি না। এখন হয়তো জানতে পারব।

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হয়, সে কথা স্মরণ করিয়ে দেন হাফিজ উদ্দিন আহমদ। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত স্পিকারের ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালনকে রুটিন হিসেবেও উল্লেখ করেন। এ সময় সাংবাদিকরা আবারও প্রশ্ন করলে তিনি বলেন, আপনারা যে রকম শুনেছেন, আমিও সে রকমই শুনেছি।

সফর সংক্ষিপ্ত করে দুদিন আগেই দেশে ফেরার বিষয়ে প্রশ্নের জবাবে হাফিজ উদ্দিন আহমদ বলেন, আমার একটু ব্যক্তিগত কাজ আছে। যেহেতু কাল (বৃহস্পতিবার) আমার মেডিকেল চেকআপ শেষ হয়েছে, সেজন্যেই আমি এসেছি।

রাষ্ট্রপতি পদত্যাগ করলে নিয়ম অনুযায়ী স্পিকারকেই দায়িত্ব নিতে হয়, এ বিষয়টি আবার উল্লেখ করেন একজন সাংবাদিক। তাকে থামিয়ে দিয়ে স্পিকার বলেন, এটা তো অনুমাননির্ভর প্রশ্ন। সুতরাং উনি কী করবেন, না করবেন তা তো আমি জানি না। রাষ্ট্রপতি দেশের প্রথম ব্যক্তি।

স্পিকার কিছু জানেন না বললেও বঙ্গভবনের একাধিক সূত্র বলছে, রাষ্ট্রপতি পদত্যাগের বিষয়ে মনস্থির করেছেন। সরকারের পক্ষ থেকেও তাকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে।

এদিকে সংসদের প্রধান হুইপ নুরুল ইসলাম মনিসহ সংসদ সচিবালয়ের কর্মকর্তারা স্পিকারকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অভ্যর্থনা জানান।

সাংবাদিকদের সঙ্গে কথা বলে সরাসরি সংসদে ভবনে স্পিকারের বাসভবনের ‍উদ্দেশে রওয়ানা হন হাফিজ উদ্দিন আহমদ।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সাহাবুদ্দিনের পদত্যাগ, রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন

স্পিকার বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ ২৪ জুলাই, ৯ শ্রাবণ, শুক্রবার অপরাহ্ন ৫টা ১ মিনিটে আমার নিকট পদত্যাগপত্র দাখিল করেছেন। ফলশ্রুতিতে আমি সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি।

৩ ঘণ্টা আগে

রাষ্ট্রপতির পদত্যাগ, বিকেল ৫টায় স্পিকারের জরুরি সংবাদ সম্মেলন

এর কিছুক্ষণ পরই জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখার সহকারী পরিচালক গণমাধ্যমে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠান। সেখানো জানানো হয়, বিকেল ৫টায় জাতীয় সংসদের শপথ কক্ষে সংবাদ সম্মেলন করবেন স্পিকার।

৩ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক বাংলাদেশের ওপর সর্বনিম্ন: পররাষ্ট্র মন্ত্রণালয়

অন্যদিকে চীন, ভিয়েতনাম ও থাইল্যান্ডসহ বাংলাদেশের কয়েকটি প্রধান প্রতিদ্বন্দ্বী রপ্তানিকারক দেশের ওপর আরোপ করা হয়েছে সর্বোচ্চ ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক। ফলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থান আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে।

৫ ঘণ্টা আগে

শিখা অনির্বাণে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান

শুক্রবার (২৪ জুলাই) সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

৭ ঘণ্টা আগে