বগুড়ায় বাস উল্টে আহত ২

বগুড়া প্রতিনিধি
আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ০৮: ১৪
প্রতীকী ছবি

বগুড়ায় যাত্রীবাহী বাস উল্টে দুই যাত্রী আহত হয়েছেন। রোববার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের সদর উপজেলার গোকুল খোলারঘর এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহীনুজ্জামান। তবে তাদের নাম ঠিকানা জানাতে পারেননি তিনি।

পুলিশের এই কর্মকর্তা বলেন, গোকুলের খোলারঘর এলাকায় রাত সাড়ে ১১টার দিকে কাজী লাইন নামক গাইবান্ধা থেকে নারায়ণগঞ্জগামী একটি বাস অটোভ্যানকে ধাক্কা দেয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী আহত হন। এ ঘটনায় হাইওয়ে পুলিশের টিম কাজ করছে।

বাসে থাকা এক যাত্রী বলেন, গাইবান্ধা থেকে হেলপারছাড়াই বাস ছাড়া হয়। বাসে সুপারভাইজার আর চালক ছিল। মূলত হেলপার না থাকার কারণে এত বড় দুর্ঘটনা ঘটল।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

২ ঘণ্টা আগে

কাতারের সাবেক আমির ও আধুনিক রাষ্ট্রের রূপকার শেখ হামাদ আর নেই

৩ ঘণ্টা আগে

ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, শিক্ষক গ্রেপ্তার

এসএসসি-২০২৬ পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের এই অনিয়মের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের নির্দেশে গতকাল শনিবার তাদের বিরুদ্ধে মামলা ও রাতেই তাদের গ্রেপ্তার করা হয়।

৩ ঘণ্টা আগে

ঢাকায় ২৪ ঘণ্টায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে শনিবার দিবাগত রাত ১২টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত মাত্র ছয় ঘণ্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা চলতি মাসে ঢাকায় ছয় ঘণ্টার হিসাবে সর্বোচ্চ।

৩ ঘণ্টা আগে