বাড্ডায় চিপস কারখানায় আগুন, দুই কর্মচারী নিহত

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আগুন। প্রতীকী ছবি

রাজধানীর বাড্ডায় একটি চিপস তৈরির কারখানায় আগুন লেগে দুই কর্মচারী নিহত হয়েছেন। এঁরা হলেন মোস্তফা (২১) ও মাহমুদুল হাসান (২৩)। আজ সোমবার ভোর সোয়া ৪টার দিকে পুর্ব বাড্ডা কবরস্থান রোডের মারিয়া আবদুল্লাহ ফুড চিপস তৈরির কারখানা থেকে দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

বাড্ডা থানার পরিদর্শক (অপারেশন) মো. আজহারুল ইসলাম জানান, রাত ২টার দিকে বাড্ডা কবরস্থান রোডের একটি চিপস কারখানায় শর্টসার্কিট থেকে আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিভিয়ে ফেলেন। এরপর কারখানার ভেতর থেকে দুই কর্মচারীর মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আগুনে পুড়ে দুই কর্মচারী মারা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

মারিয়া আবদুল্লাহ ফুড চিপস কারখানার কর্মচারী মো. রাকিবুল ইসলাম জানান, পূর্ব বাড্ডা কবরস্থান রোডে মারিয়া আবদুল্লাহ ফুড চিপসের কারখানাটি দোতলা টিনশেডের। গত রাতে কারখানায় তাঁরা ১০ জন কর্মচারী ছিলেন। রাত ১০টায় খাবার খেয়ে কারখানার দোতলায় তাঁরা ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে গরম হাওয়া, ধোঁয়া ও আশপাশের লোকজনের চিৎকারে তাঁদের ঘুম ভেঙে যায়। কারখানা থেকে সবাই বের হলেও মোস্তফা ও মাহমুদুল পারেননি। আগুন নেভানোর পর কারখানার দোতলায় তাঁদের মরদেহ পাওয়া যায়।

জানা গেছে, মাহমুদুল ও মোস্তফার গ্রামের বাড়ি রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায়। মাহমুদুলের বাবার নাম ইসলাম উদ্দিন। মোস্তফার বাবার নাম মজনু মিয়া।

রাজনীতি/একে

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়, বলছে দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।

৩ ঘণ্টা আগে

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৩৬

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ

৩ ঘণ্টা আগে

এয়ারবাস কেনায় স্বচ্ছতা নিশ্চিতের আশ্বাস বিমানমন্ত্রীর

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে

৩ ঘণ্টা আগে

সম্পদের হিসাব না দেওয়ায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

মামলার নথি ও দুদক সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সুপর্ণা সুর, তার স্বামী এস কে সুর এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ দাখিলের জন্য সুপর্ণাকে নোটিশ দেওয়া হয়।

৩ ঘণ্টা আগে
Advertisement