সৌর বিদ্যুতের যন্ত্রপাতি আমদানিতে শুল্ক-কর আরও কমলো

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সৌরবিদ্যুৎ উৎপাদনে প্রণোদনা ঘোষণা করেছে সরকার। প্রতীকী ছবি

সৌর বিদ্যুতের উৎপাদন বাড়িয়ে জ্বালানি সংকট উত্তরণের লক্ষ্যে সংশ্লিষ্ট যন্ত্রপাতি আমদানিতে শুল্ক-কর আরও কমিয়েছে সরকার। এবারে সৌর বিদ্যুতের এসব যন্ত্রপাতি আমিদানিতে ১ শতাংশ আমদানি শুল্ক রেখে বাকি সব করভার তুলে নেওয়া হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ প্রজ্ঞাপনে এ কথা জানিয়েছে। এতে বলা হয়েছে, প্রজ্ঞাপন জারির দিন থেকে ছয় মাস এই সুবিধা বহাল থাকবে।

এর আগে নবায়নযোগ্য ও টেকসই জ্বালানিতে গুরুত্ব দিয়ে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সৌর বিদ্যুৎ খাতের গুরুত্বপূর্ণ উপকরণ আমদানিতে প্রযোজ্য শুল্ক, নিয়ন্ত্রণমূলক শুল্ক এবং আগাম কর হতে অব্যাহতি দেওয়া হয়। তবে এসব অব্যাহতির পরও উপকরণ আমদানিতে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ও ২ শতাংশ অগ্রিম আয়করসহ মোট করভার ১৭ শতাংশ বহাল ছিল।

এনবিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বুধবার রাতে নতুন প্রজ্ঞাপনে যন্ত্রপাতি আমদানিতে ১ শতাংশ শুল্ক রেখে বাকি সব শুল্ক ও কর তুলে নেওয়া হয়েছে সৌর বিদ্যুতের যন্ত্রাংশ আমদানিতে। কেবল ব্যক্তি নয়, বাণিজ্যিকভাবে আমদানিকারকদের ক্ষেত্রেও এ বিধান প্রযোজ্য হবে।

এনবিআর বলছে, এর ফলে সৌর বিদ্যুৎ প্রকল্পের ব্যয় কমবে, নতুন বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা দ্রুত বাড়বে, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমবে এবং দেশের জ্বালানি নিরাপত্তা ও টেকসই অর্থনৈতিক উন্নয়ন আরও সুদৃঢ় হবে।

এর আগে গত ৭ সেপ্টেম্বর জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২০তম বৈঠকে সৌর বিদ্যুতের যন্ত্রপাতি আমদানিতে ছয় মাসের জন্য শুল্ক ও করছাড়ের প্রস্তাব প্রজ্ঞাপন আকারে জারি করার অনুমোদন দেয় মন্ত্রিসভা।

বিদ্যুৎ সংকট মেটাতে নবায়নযোগ্য জ্বালানিকে উৎসাহ দিতে এর আগে সৌর বিদ্যুতের প্ল্যান্ট স্থাপন করে উৎপাদিত বিদ্যুৎ নিজেদের চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে সরবরাহের জন্য প্রণোদনা ঘোষণা করেছিল সরকার। বিদ্যুৎ বিভাগের এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, এ ক্ষেত্রে সরকার জাতীয় গ্রিডে যুক্ত হওয়া প্রতি ইউনিট বিদ্যুতের জন্য সাড়ে ১০ টাকা করে দেবে।

২০২৭ সালের ফেব্রুয়ারির মধ্যে উৎপাদিত সৌর বিদ্যুতের জন্য সরকার এ প্রণোদনা ঘোষণা করে। সে অনুযায়ী ছয় মাসের জন্য সৌর বিদ্যুৎ প্ল্যান্টের যন্ত্রাংশ আমদানিতেও শুল্ক ছাড় দিয়েছিল সরকার, যা এবার আরও কমানো হলো।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আইনমন্ত্রীর সঙ্গে উলামায়ে কেরামদের বৈঠক, সম্পত্তি হস্তান্তর আইন পর্যালোচনার দাবি

উলামায়ে কেরাম বিলটির উদ্দেশ্য হিসেবে ‘পিতা-মাতা, প্রবীণ ব্যক্তি ও দাতার জীবদ্দশার ভোগ ও ব্যবহারের অধিকার সুরক্ষা’কে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তবে মুসলিম নাগরিকদের সম্পত্তি হস্তান্তর, হেবা, ওসিয়ত ও মিরাস কুরআন-সুন্নাহভিত্তিক বিধানের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় নতুন ব্যবস্থায় সম্ভাব্য শরয়ি জটিলতা নিয়ে তা

১১ ঘণ্টা আগে

সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ, ‘আমলে নিচ্ছেন না’ চিফ প্রসিকিউটর

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাত আসামির মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনাকে আমলে নিচ্ছেন না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

১১ ঘণ্টা আগে

মেট্রোরেলের দুই লাইনে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

এমআরটি লাইন-১-এর জন্য ডিএমটিসিএল সংশোধিত ব্যয় প্রস্তাব করেছিল এক লাখ ২০ হাজার ৭৯৪ কোটি টাকা এবং এমআরটি লাইন-৫-এর জন্য ৯৩ হাজার ১৯০ কোটি টাকা। যাচাই-বাছাই শেষে প্রস্তাবিত ব্যয় থেকে ৪ দশমিক ৭৫ শতাংশ কমিয়ে দুই প্রকল্পের সম্মিলিত নতুন ব্যয় নির্ধারণ করা হয়েছে দুই লাখ তিন হাজার ৮০০ কোটি টাকা।

১২ ঘণ্টা আগে

দিল্লিতে হাইকমিশনার নিয়োগ, ‘আনুষ্ঠানিক বক্তব্যে’র অপেক্ষা করতে বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দিল্লিতে বাংলাদেশের প্রস্তাবিত হাইকমিশনার আসাদ আলম সিয়ামের নিয়োগে ভারতের সম্মতি দেওয়া নিয়ে প্রকাশিত খবরের বিষয়ে দুই দেশের সরকারের আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষা করতে বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সরকারি কোনো সুনির্দিষ্ট তথ্য বা বক্তব্য না আসা পর্যন্ত এ ধরনের খবর আমলে না নেওয়ারও

১২ ঘণ্টা আগে
Advertisement