পশ্চিমবঙ্গ থেকে পুশইনের ঘটনা ঘটলে পালটা ব্যবস্থা নেবে ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৫ মে ২০২৬, ১৪: ৩৫
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে অবৈধভাবে কোনো মানুষ ঠেলে দেওয়ার চেষ্টা বা ‘পুশইনের’ ঘটনা ঘটলে ঢাকা কঠোর পালটা ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের তিনি জানান, ভারতের প্রতিবেশী রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে উদ্ভূত পরিস্থিতির ওপর গভীর নজর রাখছে বাংলাদেশ। একইসঙ্গে সীমান্ত সুরক্ষায় বিজিবিসহ সংশ্লিষ্ট সংস্থাকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

একই ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন বিদেশ সফর নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেন ড. খলিলুর রহমান। তিনি জানান, চীন ও ভারতের মতো বন্ধুত্বপূর্ণ দেশগুলোর প্রতি প্রধানমন্ত্রীর বিশেষ কূটনৈতিক প্রতিশ্রুতি রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী জুন মাসেই প্রধানমন্ত্রী চীন সফরে যেতে পারেন। বর্তমানে দুই দেশের প্রধানমন্ত্রীর সুবিধাজনক সময় এবং শিডিউল সমন্বয় করে এই সফরের বিস্তারিত পরিকল্পনা চূড়ান্ত করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর সম্ভাব্য চীন সফরে অন্যতম প্রধান আলোচ্য বিষয় হিসেবে থাকবে ‘তিস্তা মহাপরিকল্পনা’। পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে প্রধানমন্ত্রীর দৃঢ় অঙ্গীকার রয়েছে। এই প্রকল্প বাস্তবায়নে চীনের সহযোগিতা এবং কারিগরি বিষয়গুলো এই সফরে বিস্তারিত আলোচনায় আসবে বলে আশা করা হচ্ছে।

সম্প্রতি সম্পাদিত বিভিন্ন বাণিজ্য চুক্তির সমালোচনা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের বৃহত্তর স্বার্থ ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করেই এসব চুক্তি করা হয়েছে। তিনি সমালোচকদের উদ্দেশ্যে বলেন, যেকোনো চুক্তির সমালোচনা করার আগে অন্যান্য দেশের সঙ্গে বর্তমান আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কের তুলনামূলক চিত্র দেখা প্রয়োজন।

রাজনীতি/এসআর

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

এ বছরের শেষ দিকে স্থানীয় সরকার নির্বাচন: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

স্থানীয় সরকার নির্বাচন এ বছরে শেষ হবে কি না- জানতে চাইলে উপদেষ্টা বলেন, না। বলা হয়েছে যে নির্বাচনটা ১০ মাস থেকে এক বছর লাগবে শুরু হওয়ার পর। নির্বাচন শুরু হবে এ বছরের শেষের দিকে, কিছু প্রস্তুতির প্রয়োজন আছে, সেটাও ইনফ্যাক্ট ওই মন্ত্রণালয় থেকে আগে জানানো হয়েছে।

২ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি একতরফা বাতিল করা অসম্ভব: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক নিয়ে আলোচনা করতে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সাক্ষাৎ করেছে যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট ট্রেড রিপ্রেজেন্টেটিভ ফর সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া, ব্রেন্ডান লিঞ্চের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। বৈঠকে পারস্পরিক বাণিজ্যচুক্তির

৩ ঘণ্টা আগে

পল্লী উন্নয়নে সিরডাপের সঙ্গে যৌথভাবে কাজ করবে সরকার: মির্জা ফখরুল

বৈঠকে পল্লী উন্নয়ন খাতে গবেষণা, প্রশিক্ষণ, উদ্ভাবন এবং টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উদ্ভাবনী চ্যালেঞ্জ মোকাবিলা ও কার্যকর উন্নয়ন উদ্যোগ গ্রহণে দুই পক্ষই যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে।

৩ ঘণ্টা আগে

চীনের পথে পররাষ্ট্রমন্ত্রী, চূড়ান্ত হতে পারে প্রধানমন্ত্রীর বেইজিং সফরের সূচি

বুধবার বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন তিনি। এই সফরে ব্যবসা-বাণিজ্য ও সরাসরি ফ্লাইট চালুর মতো আলোচনার পাশাপাশি আসন্ন জুন-জুলাইয়ে প্রধানমন্ত্রীর চীন সফরের বিষয়টিও চূড়ান্ত হতে পারে।

৬ ঘণ্টা আগে