নির্বাচন নিয়ে মার্কিন নাগরিকদের সতর্ক করল দূতাবাস

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস। ছবি: সংগৃহীত

ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক করেছে। দূতাবাস এ বিষয়ে একটি সতর্কবার্তা জারি করেছে। তাতে বলা হয়, আগামী রোববার বাংলাদেশে অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এ সতর্কতা জারি করা হলো।

সতর্কবার্তায় বলা হয়, ‘ভোটের দিন (৭ জানুয়ারি) ঢাকায় মার্কিন দূতাবাসের সেবাদান বন্ধ থাকবে। এদিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকতে হবে এবং মনে রাখতে হবে যে শান্তিপূর্ণ হওয়ার কথা থাকলেও যেকোনো মুহূর্তেই পরিস্থিতি সাংঘর্ষিক ও সহিংস হয়ে উঠতে পারে।’

গত বৃহস্পতিবার দূতাবাসের ওয়েবসাইটে এই সতর্কবার্তা প্রকাশিত হয়। তাতে আরও বলা হয়, ভোটের দিনে অথবা ভোটের পরের কয়েক দিন এমনকি কয়েক সপ্তাহ ধরে কোনো ধরনের আগাম সতর্কবার্তা বা অল্প সময়ের সতর্কতার মধ্যেই সহিংসতার ঘটনা ঘটতে পারে।

দূতাবাস বলেছে, ‘এসব কারণে যেকোনো ধরনের বড় জমায়েত দেখলে এর আশপাশের এলাকায় মার্কিন নাগরিকদের সতর্ক থাকা উচিত।’

বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিজেদের নিরাপত্তার বিষয়টি পর্যালোচনা, স্থানীয় ঘটনাবলি সম্পর্কে সজাগ থাকার পাশাপাশি হালনাগাদ তথ্য পেতে স্থানীয় সংবাদমাধ্যমগুলোয় নজর রাখার আহ্বান জানানো হয়েছে

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আগস্টে আসছে প্রবাসী কার্ড

নির্বাচনি প্রতিশ্রুতি হিসেবে সরকার ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ক্রীড়া কার্ড বাস্তবায়ন শুরু করেছে। এবার চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’। প্রবাসীদের বিভিন্ন সুবিধা দিতে অগাস্টের মাঝামাঝি পরীক্ষামূলকভাবে এই কার্ড’ চালু করবে সরকার।

১৫ ঘণ্টা আগে

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৭৮৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে মারা গেছে ৯৫ শিশু। বাকি ৬৮৯ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

১৭ ঘণ্টা আগে

ঢাকার আরও ৫০ স্থানে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

এর আগে গত বছরের আগস্টে পরীক্ষামূলকভাবে রাজধানীর সাতটি মোড়ে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু করা হয়। এসব মোড় হলো—হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলামোটর, সোনারগাঁও, ফার্মগেট, বিজয় সরণি, প্রধান উপদেষ্টার কার্যালয় এবং জাহাঙ্গীর গেট।

১৮ ঘণ্টা আগে

বাংলাদেশ চায় চীন অর্থনৈতিকভাবে পাশে থাকুক: মির্জা ফখরুল

মির্জা ফখরুল বলেন, বর্তমান বিশ্বে চীনের রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব ক্রমেই বাড়ছে। উন্নয়নশীল দেশগুলোর মতো বাংলাদেশও বাণিজ্য, উন্নয়ন ও নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের সঙ্গে সহযোগিতা আরও বিস্তৃত করতে আগ্রহী।

১৯ ঘণ্টা আগে