ইজতেমা ময়দান ছাড়ছেন মুসল্লিরা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ইজতেমা ময়দানে প্রবেশে পুলিশ নিষেধাজ্ঞা দেওয়ায় মুসল্লিরা ধীরে ধীরে ময়দান ও আশপাশের এলাকা ছেড়ে যাচ্ছেন। বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে সরেজমিনে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানের আশপাশে এমন চিত্র দেখা যায়।

ইজতেমা ময়দানে কেউ যাতে প্রবেশ করতে না পারে সে জন্য দুপুরের পর সবগুলো গেট তালা দেওয়া হয়। দুপুরের আগেই বেশিরভাগ মুসল্লি ময়দান ত্যাগ করেন। তবে যারা বের হতে পারেননি তারা দেয়াল ও গেট টপকে ময়দান ছাড়ছেন। ইজতেমার ময়দানের বাইরের অনেকে আত্মীয়-স্বজনের খোঁজে এসেছেন।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত টঙ্গীতে ইজতেমা মাঠে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে গাজীপুর মহানগর পুলিশ। বুধবার দুপুরে গাজীপুর মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে এ নির্দেশনা দেন।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আজ দুপুর ২টা থেকে ইজতেমা মাঠে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইজতেমা মাঠসহ আশপাশের তিন কিলোমিটার এলাকার মধ্যে দুই বা ততোধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা, জমায়েত বা মিছিল-সমাবেশ করতে পারবেন না।

কোনো ধরনের অস্ত্রশস্ত্র, ছুরি, লাঠি, বিস্ফোরক দ্রব্য বা এ–জাতীয় কোনো পদার্থ বহন করতে পারবেন না। কোনো প্রকার লাউড স্পিকার বা এ–জাতীয় কোনো যন্ত্র দিয়ে উচ্চস্বরে শব্দ করতে পারবেন না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সিরাজগঞ্জের ৭০ বছর বয়স্ক আবু তালেবের খোঁজে এসেছেন তার ছেলে। দুপুর পর্যন্ত তার বাবার সঙ্গে যোগাযোগ ছিল। এরপর থেকে আর যোগাযোগ করা যাচ্ছে না। বাবার খোঁজ নিতে ইজতেমা ময়দানের প্রতিটি গেটে ঘোরাঘুরি করে সব শেষ বাটার গেটে আসেন।

সেখানে কথা হলে তিনি বলেন, সকাল থেকে আমার বাবা তিন থেকে চারবার আমাকে ফোন দিয়েছেন। কিন্তু ভিতরের পরিস্থিতি কী, এর কোন কিছুই আমাকে বলেননি। পরে সংবাদে জানতে পারি ইজতেমার ভেতরে ঝামেলা হয়েছে। তাই এসেছি বাবাকে নিতে। ফোন দিচ্ছি কিন্তু বাবা ঠিকমতো বলতেই পারছেন না কোন গেটে আছেন। সব গেট তালা মারা থাকায় আমি প্রতিটি গেটে ঘুরছি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মুসল্লি ইজতেমা ময়দান থেকে বেরিয়ে বলেন, দুপুরের আগেই বেশির ভাগ মুসল্লি বের হয়ে যান। এখন কিছু মুসল্লি আছেন। প্রশাসন মাইকিং করে ময়দান ছেড়ে দিতে বলায় আমরা বের হয়ে যাচ্ছি।

এদিকে ইজতেমা ময়দানের আশেপাশে পুলিশ-বিজিবি মোতায়েন করা হয়েছে। ইজতেমা ময়দানের আশেপাশে জলকামান ও রয়েট কারও মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার মধ্যরাতে গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠ দখল নিয়ে মাওলানা সাদ ও জুবায়েরপন্থীদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হন। এ ঘটনায় উভয় পক্ষের শতাধিক মুসল্লি আহত হয়েছেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আন্তর্জাতিক সুবিধার ‘আল্ট্রামেরিন’ ক্রেডিট কার্ড আনল সিটি ব্যাংক

কার্ডের সদস্যরা প্রতি ১০০ টাকা বা ১ মার্কিন ডলার খরচের বিপরীতে ৩টি ‘মেম্বারশিপ রিওয়ার্ডস পয়েন্ট’ অর্জন করতে পারবেন। এসব পয়েন্ট ব্যবহার করে গিফট ভাউচার সংগ্রহ, বার্ষিক ফি মওকুফ বা পয়েন্ট দিয়ে কেনাকাটার সুবিধা পাওয়া যাবে।

৭ ঘণ্টা আগে

রাজধানীর আইসিসিবিতে প্রতি শুক্রবার বসছে ‘সুপার সেল কার বাজার’

রাজধানীতে যানবাহন কেনাবেচার জন্য একটি সুনির্দিষ্ট, নিরাপদ ও আধুনিক মার্কেটপ্লেস গড়ে তোলার লক্ষ্যেই আইসিসিবির সুবিশাল ও সুসজ্জিত প্রাঙ্গণকে বেছে নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ ধারাবাহিক আয়োজন এখন থেকে প্রতি শুক্রবার নিয়মিতভাবে আইসিসিবিতে বসবে।

৮ ঘণ্টা আগে

বন্যায় সহায়তার জন্য তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা নেপালের প্রধানমন্ত্রীর

নেপালের প্রধানমন্ত্রী দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশ শুধু নেপালের ঘনিষ্ঠ প্রতিবেশী নয়, বরং একটি প্রিয় বন্ধুরাষ্ট্র। দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান নিবিড় যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারে সহায়ক হবে।

৮ ঘণ্টা আগে

সস্ত্রীক আসিফ মাহমুদের ব্যাংক হিসাব ও বিদেশি সম্পদের তথ্য চেয়েছে দুদক

চিঠিতে বাংলাদেশ ব্যাংকের অধীন বিভিন্ন ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে আসিফ মাহমুদ ও তার স্ত্রীর নামে থাকা সব ধরনের হিসাবের (বন্ধ, সুপ্ত বা চলমান) তথ্য দিতে বলা হয়েছে। ডেবিট ও ক্রেডিট কার্ড, লকার, বন্ড, সঞ্চয়পত্র, এফডিআর, ডিপিএস ও ঋণ হিসাবের তথ্যও চাওয়া হয়েছে।

৯ ঘণ্টা আগে
Advertisement