প্রতিবেদক, রাজনীতি ডটকম

হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতীপূজা আজ বুধবার। প্রতিবছর মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে হয় বাগ্দেবীর এই আরাধনা। আজকের পঞ্চমী তিথিতে অগণিত ভক্ত বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর পাদপদ্মে প্রণতি জানাবেন তারা।
এ উপলক্ষে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। সরস্বতীপূজা উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বাণীতে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেছেন, এই উৎসবে ধর্ম-বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে সবার অংশগ্রহণ দেশের অসাম্প্রদায়িক চেতনা ও ঐতিহ্যেরই বহিঃপ্রকাশ। জ্ঞানচর্চার ক্ষেত্রে বাণী অর্চনার এই আবহ ছড়িয়ে পড়ুক বাংলার ঘরে ঘরে।
পৃথক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেছেন, বাংলাদেশে কাউকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে দেওয়া হবে না। ‘ধর্ম যার যার, উৎসব সবার’– এ মন্ত্রে উজ্জীবিত হয়ে আমরা সব ধর্মের উৎসব আনন্দমুখর পরিবেশে একসঙ্গে উদযাপন করি।
সরস্বতীপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায় বিশেষ করে শিক্ষার্থীরা আজ বাণী অর্চনাসহ ধর্মীয় অনুষ্ঠানমালার আয়োজন করবেন। রাজধানী ঢাকাসহ সারাদেশের মন্দির, মণ্ডপ ও গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানে পূজা ছাড়াও আছে পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি, আলোকসজ্জা প্রভৃতি।
মহানগর সর্বজনীন পূজা কমিটির উদ্যোগে ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনের কেন্দ্রীয় পূজামণ্ডপে সরস্বতীপূজার আয়োজন করা হয়েছে। রাজধানীর গোপীবাগের রামকৃষ্ণ মিশন ও মঠ পূজামণ্ডপেও অনুরূপ অনুষ্ঠানমালা থাকছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, বেগম রোকেয়া হল, শামসুন নাহার হল, কুয়েত মৈত্রী হল, ফজিলাতুন নেছা মুজিব হলসহ বিভিন্ন হলে সরস্বতী পূজার আয়োজন করা হচ্ছে সাড়ম্বরে। জগন্নাথ হলে কেন্দ্রীয় পূজামণ্ডপ ছাড়াও হল মাঠে এবার ৬২টি বিভাগ মিলিয়ে ৭০টি পূজামণ্ডপ স্থাপন করা হয়েছে।
জাতীয় সংসদের উদ্যোগে সংসদ ভবন-সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে রাজধানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সরস্বতীপূজা আয়োজিত হবে। জাতীয় প্রেস ক্লাবে তৃতীয়বারের মতো সরস্বতী পূজার আয়োজন করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা দ্রুত
১৬ ঘণ্টা আগে
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত স্তাভরস লামব্রিনিদিস এবং জি৭৭ ও চীনের চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরের মধ্যে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।
১৭ ঘণ্টা আগে
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এ লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে।
২০ ঘণ্টা আগে
এর ফলে উপসচিব থেকে সচিব পদমর্যাদার কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের খরচ আগের মতো ৫০ হাজার টাকাই থাকছে। বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও সশস্ত্র বাহিনীর প্রাধিকারভুক্ত কর্মকর্তারাও গাড়ি রক্ষণাবেক্ষণের এ খরচ পেয়ে থাকেন। তাদের জন্যও এ খরচ কমানোর উদ্যোগ নিয়েও তা থেক
২০ ঘণ্টা আগে