প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে ছয়জনের মরদেহ পেয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই অভ্যুত্থান বিষয়ক সেল। প্রাথমিকভাবে শাহবাগ থানা বলছে, মরদেহগুলো জুলাই অভ্যুত্থানের সময়ের। তবে এদের পরিচয়, মৃত্যুর সময়, তারিখ জানা যায়নি।
শুক্রবার (১০ জানুয়ারি) ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সেল সম্পাদক হাসান ইনাম।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল তাদের অনুসন্ধানে ঢাকা মেডিকেলের মর্গে গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ছয়টি অশনাক্তকৃত মরদেহ আছে বলে জানতে পারে। আজ সকালে সেলের একটি টিম এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করার জন্য শাহবাগ থানায় যায় এবং শাহবাগ থানার ওসি খালিদ মনসুর ছয়টি মরদেহ এখনো হিমাগারে থাকার তথ্য নিশ্চিত করেন। মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক মর্গে আছে বলে তিনি জানান। বিশেষ সেল টিম ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক মর্গে গিয়ে সরেজমিনে মরদেহগুলো পরিদর্শন করে।
হাসান ইনামের দেওয়া তথ্য অনুযায়ী মরদেহগুলোর কেবল বয়স নিশ্চিত হওয়া গেছে। একজনের নাম জানা গেছে, তিনি হলেন এনামুল (২৫)। অন্য পাঁচ মরদেহ পুরুষ (২০), পুরুষ (২৫), পুরুষ (২২), নারী (৩২) ও পুরুষের (৩০)।
লিখিত বক্তব্যে হাসান ইনাম বলেন, মরদেহগুলোর ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তে পাঁচজনের মৃত্যুর কারণ হিসেবে লেখা হয়েছে ‘আঘাতজনিত কারণে মৃত্যু’। এনামুলের মৃত্যুর কারণ হিসাবে ‘ওপর থেকে নিচে পড়ে মৃত্যু’ লেখা হয়েছে।
তিনি বলেন, মরদেহগুলোর ডিএনএ সংগ্রহ করা হয়েছে। মরদেহের পরিহিত আলামত সংগ্রহ করা হয়েছে। এ মুহূর্তে সবগুলো মরদেহ ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক হিমাগারে রক্ষিত আছে। শাহবাগ থানার পক্ষ থেকে বলা হয়েছে, মরদেহগুলো বৈষম্যবিরোধী আন্দোলনের। তবে কবে এবং কত তারিখে তারা মরদেহগুলো এনেছে সেটা স্পষ্ট করেনি।
অজ্ঞাতপরিচয় এসব মরদেহ পরিবারের কাছে পৌঁছে দিতে অন্তর্বর্তী সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে এ বয়সের কেউ যদি নিখোঁজ থাকেন, তাহলে তার পরিবারকে জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে এ সেল।
শাহবাগ থানার ওসি খালিদ মনসুর সংবাদ সম্মেলনে উল্লেখিত তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা তাদের তথ্যগুলো দিয়েছি। ছয়টি মরদেহ থাকার বিষয়ে নিশ্চিত করেছি।

গত ৩০ আগস্ট একই ঘটনায় র্যাব-২ তিনজনকে গ্রেপ্তার করেছিল। তবে তাদের এ ঘটনায় সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে দাবি করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামত বিশ্লেষণ করে দ্বিতীয় পর্যায়ের তথ্য-উপাত্তের ভিত্তিতে নতুন করে ওই দুজনকে শনাক্ত ও গ্রেপ্তার
৫ ঘণ্টা আগে
উলামায়ে কেরাম বিলটির উদ্দেশ্য হিসেবে ‘পিতা-মাতা, প্রবীণ ব্যক্তি ও দাতার জীবদ্দশার ভোগ ও ব্যবহারের অধিকার সুরক্ষা’কে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তবে মুসলিম নাগরিকদের সম্পত্তি হস্তান্তর, হেবা, ওসিয়ত ও মিরাস কুরআন-সুন্নাহভিত্তিক বিধানের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় নতুন ব্যবস্থায় সম্ভাব্য শরয়ি জটিলতা নিয়ে তা
৬ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাত আসামির মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনাকে আমলে নিচ্ছেন না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
৬ ঘণ্টা আগে
এমআরটি লাইন-১-এর জন্য ডিএমটিসিএল সংশোধিত ব্যয় প্রস্তাব করেছিল এক লাখ ২০ হাজার ৭৯৪ কোটি টাকা এবং এমআরটি লাইন-৫-এর জন্য ৯৩ হাজার ১৯০ কোটি টাকা। যাচাই-বাছাই শেষে প্রস্তাবিত ব্যয় থেকে ৪ দশমিক ৭৫ শতাংশ কমিয়ে দুই প্রকল্পের সম্মিলিত নতুন ব্যয় নির্ধারণ করা হয়েছে দুই লাখ তিন হাজার ৮০০ কোটি টাকা।
৬ ঘণ্টা আগে