যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিকে স্বাগত বাংলাদেশের, টেকসই শান্তি প্রতিষ্ঠার আশাবাদ

কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৫ জুন ২০২৬, ১২: ২০

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি চূড়ান্ত হওয়াকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ একই সঙ্গে আশাবাদ ব্যক্ত করেছে, সংশ্লিষ্ট পক্ষগুলো সদিচ্ছার সঙ্গে চুক্তিটি বাস্তবায়ন করবে এবং এটি দীর্ঘস্থায়ী ও টেকসই শান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে।

আজ সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংঘাত নিরসনে বাংলাদেশ সব সময় উত্তেজনা প্রশমন, সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার পক্ষে অবস্থান নিয়েছে। এই ইতিবাচক অগ্রগতিতে যেসব পক্ষ ও মধ্যস্থতাকারীরা ভূমিকা রেখেছেন, তাদের প্রচেষ্টার প্রশংসা করেছে ঢাকা।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা শুধু ওই অঞ্চলের জন্য নয়, বৈশ্বিক শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ প্রেক্ষাপটে বিদ্যমান বিভিন্ন অমীমাংসিত বিষয় সংলাপ ও কূটনৈতিক উপায়ে সমাধানের লক্ষ্যে বর্তমান ইতিবাচক পরিবেশকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

এ ছাড়া মধ্যপ্রাচ্যে দ্রুত শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসবে এবং আঞ্চলিক সহযোগিতা ও সরবরাহব্যবস্থা (সাপ্লাই চেইন) স্বাভাবিক হবে বলেও আশা প্রকাশ করেছে ঢাকা।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দিল্লিতে জাহেদ উর রহমানকে প্রবেশে বাধা, খোঁজ নিচ্ছে ঢাকা

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় কূটনৈতিক পর্যায়ে খোঁজখবর শুরু করেছে বাংলাদেশ। আগাম কূটনৈতিক যোগাযোগ থাকা সত্ত্বেও তাকে ইমিগ্রেশন পর্যায়ে আটকে দেওয়ার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন ঢাকার কর্মকর্তারা।

৫ ঘণ্টা আগে

দুদকের ৬ মামলার আসামি বেনজীর, দেশে ফিরিয়ে আনা হবে যেভাবে

এর আগে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বর-কাণ্ড এবং ডিসেম্বরে তৎকালীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবনের সামনের সড়ক বালুর ট্রাক দিয়ে আটকে দেওয়ার মতো আলোচিত ঘটনাগুলোর সময় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার ছিলেন বেনজীর। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশের এই কর্মকর্তাকে বক্তৃতা-বিবৃতিতে ক্ষমত

১৯ ঘণ্টা আগে

এমপি মনিরুলের বক্তব্য এক্সপাঞ্জড, নাহিদ বললেন ‘বর্ণবাদী’

তার এ বক্তব্য ‘ব্যক্তি স্বাধীনতার লঙ্ঘন’ অভিহিত করে তা এক্সপাঞ্জ (সংসদের কার্যবিবরণী থেকে বাদ) ঘোষণা করেন সংসদ অধিবেশনে সভাপতির আসনে থাকা ডেপুটি স্পিকার কায়সার কামাল। পরে সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ এনসিপি নেতা নাহিদ ইসলাম এ বক্তব্যের তীব্র সমালোচনা করেন। তিনি এ বক্তব্যকে ‘হীন মানসিকতা ও বর্ণবাদী আচ

২০ ঘণ্টা আগে

শিবিরনেতা জিসান ইস্যুতে সংসদে তুমুল বিতর্ক, মুখোমুখি সরকার-বিরোধী দল

রাষ্ট্রমন্ত্রী ছাত্রশিবিরের বহিষ্কৃত নেতা জিসান মিয়া প্রধানের প্রসঙ্গ তুলে ধরেন। কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে তিনি বলেন, ‘একটা বিষয়ে কিছু ক্লেইম করা হয়েছে সে জন্য বিবৃতি দিচ্ছি।’

১ দিন আগে