টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজার টেকনাফের বাহার ছড়া ইউনিয়নের জাহাজপুড়া নৌ-ঘাট দিয়ে মিয়ানমার হতে রাতের অন্ধকারে অনুপ্রবেশ কালে ৩৭ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ২১ জন শিশু, ১২ জন নারী ও চারজন পুরুষ রয়েছেন। তারা সকলে মিয়ানমারের মংডু শহরের বিভিন্ন গ্রামের বাসিন্দা বলে স্বীকার করেছেন। সোমবার রাতে টেকনাফের বাহার ছড়া জাহাজ পুড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক রোহিঙ্গা এক নারী জানান, আমাদের আরাকান আর্মি অনেক নির্যাতন করছে, তাই জীবন বাঁচাতে চলে এসেছি। মিয়ানমারের দালালদের সঙ্গে কথা বলে ১৫ হাজার টাকা দিয়ে বোট যোগে আমরা এসেছি।
টেকনাফ বাহার ছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন বলেন, দালালেরা টাকার বিনিময়ে রোহিঙ্গাদের মিয়ানমার থেকে নিয়ে আসেন। আজও বাহার ছড়া জাহাজপুড়া এলাকা হতে শিশুসহ অনেক অনুপ্রবেশ করেছে।
টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান, রাতে দালালদের সহযোগিতায় ট্রলারে করে মিয়ানমার হতে শিশুসহ ৩৭ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করে বিজিবির হাতে হস্তান্তর করা হয়েছে।

বিগত সরকারের আমলে ব্যাঙের ছাতার মতো ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেয়া হয়েছে। আমরা সরকারে আসার পর সিদ্ধান্ত নিয়েছি সরকারি হাসপাতালের সামনে নতুন করে কোনো ক্লিনিকের অনুমোদন দেয়া হবে না, এটি টোটালি বন্ধ। আর বর্তমানে যেগুলোর অনুমোদন রয়েছে সেগুলো যদি যথাযথভাবে কার্যক্রম পরিচালনা না করে, তবে তাও বন্ধ করে
২ ঘণ্টা আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় (১৭.৯° উত্তর অক্ষাংশ এবং ৮৬.৪° পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে। মঙ্গলবার সকাল ৬টায় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৬৫ কিমি দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ৭৩৫ কিমি দক্ষিণ-পশ্চিমে, মোংলা থেকে ৬২০ কিমি দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান একটি ঐতিহাসিক সফরে নিউইয়র্কে এসেছেন। দীর্ঘদিন পর জনগণের ভোটে নির্বাচিত একটি প্রতিনিধিত্বমূলক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তিনি আমন্ত্রিত হয়ে এসেছেন, যা একটি ইতিহাসের অংশ।
৪ ঘণ্টা আগে
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গত জুলাইয়ে আনুষ্ঠানিকভাবে এ অর্থায়নের ঘোষণা দেয়। কক্সবাজার ও ভাসানচরে প্রায় ১২ লাখ রোহিঙ্গা আন্তর্জাতিক অর্থায়নের ওপর ক্রমবর্ধমান চাপের মধ্যেও মানবিক সহায়তার ওপর নির্ভরশীল থাকায়, এই অর্থায়ন দেওয়া হলো।
৫ ঘণ্টা আগে